আফনান সাঈদ আলিফ,মাধবপাশা প্রতিনিধি :: বরিশাল জেলার বাবুগঞ্জ উপজেলার মাধবপাশা ইউনিয়নের বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন ও নগদ অর্থ অনুদান প্রদান করেন মাধবপাশা ইউনিয়ন পরিষদ নির্বাচনের মনোনয়নপ্রত্যাশী বিশিষ্ট সমাজ সেবক মোঃ সিদ্দিকুর রহমান।
আজ রবিবার (২৫ অক্টোবার) মাধবপাশা ইউনিয়নের ছয় মাইল এলাকার প্রতাপপুর পূজা মণ্ডপসহ ৬টি মণ্ডপ পরিদর্শন ও নিজ তহবিল থেকে ৩হাজার টাকা করে অনুদান প্রদান করেন।

এ সময় তিনি বৈশ্বিক করোনা মহামারির কারণে সরকারি নির্দেশনা মেনে স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব বজায় রেখে সকলকে পূজা উদযাপনের আহ্বান জানান।তিনি আগামী ইউপি নির্বাচনে মাধবপাশা ইউনিয়নের চেয়ারম্যান হিসেবে সকলের কাছে দোয়া চেয়ে বলেন,আগামী নির্বাচনে আমি আপনাদের সুখে দুঃখে পাশে থাকতে চাই।আপনারা আপনাদের যোগ্য প্রার্থীকে চেয়ারম্যান হিসেবে নিযুক্ত করবেন এটাই আমার প্রত্যাশা ।
অনুদান প্রদান অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- প্রতাপপুর পূজা কমিটির সভাপতি স্বপন মালকার,সাংঠনিক সম্পাদক বাপ্পী চন্দ্র দে সহ আরো স্থানীয় গণ্যমান্য ব্যাক্তিবর্গ।
Desing & Developed BY EngineerBD.Net
Leave a Reply