বুধবার, ১৬ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ৪:৪২

শিরোনাম :
দক্ষিণাঞ্চলের ২ হাজার ৫৯৯ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নেই প্রধান শিক্ষক স্বামীকে হত্যা করে ঘরে তালা দিয়ে পালালেন স্ত্রী বরিশালে বাসচাপায় মাদ্রাসাশিক্ষিকা নিহত অবশেষে সমকালের পাওনা টাকা বুঝে পেল নিহত সাংবাদিক পুলকের পরিবার বেড নেই, মেঝে ও সিঁড়িতেই ডেঙ্গু চিকিৎসা পিরোজপুরে ১২ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেপ্তার বরিশালে কার্যক্রম নিষিদ্ধ আ. লীগ নেতা গ্রেপ্তার বরিশালে স্ত্রী হত্যায় প্রকৌশলী স্বামীর যাবজ্জীবন কারাদণ্ড বরিশালের ইন্দো বাংলা ফার্মাসিউটিক্যালস কারখানা বন্ধ ঘোষণা ওয়ার্ল্ড ভিশনের উদ্যোগে ২২ নম্বর ওয়ার্ডকে বাল্যবিয়ে-শিশুশ্রমমুক্ত করার অঙ্গীকার
আগৈলঝাড়ায় শ্বশুর বাড়ি বেড়াতে এসে লাশ হলেন যুবক

আগৈলঝাড়ায় শ্বশুর বাড়ি বেড়াতে এসে লাশ হলেন যুবক

dynamic-sidebar

তপন বসু, আগৈলঝাড়া প্রতিনিধি ::দুর্গা পূজায় স্ত্রীসহ শ্বশুর বাড়ি বেড়াতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন পংকজ নামের এক যুবক। পংকজের রহস্যজনক মৃত্যুকে হত্যা বলে দাবি করছেন পরিবারের সদস্যরা। অতিরিক্ত পুলিশ সুপার ঘটনাস্থল পরিদর্শন করেছেন। মর্গে প্রেরণের জন্য হাসপাতাল থেকে পংকজের লাশ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে।

জানা গেছে, গৌরনদী উপজেলার চন্দ্রহার গ্রামের প্রিয় লাল বৈদ্যর ছেলে পংকজ বৈদ্য (৩৫) রবিবার বিকেলে পূজা উপলক্ষে তার স্ত্রী মিতু বৈদ্যকে (২০) নিয়ে আগৈলঝাড়া উপজেলার বাহাদুরপুর গ্রামে শ্বশুর রবি হালদারের বাড়ি বেড়াতে আসেন। রবিবার ভোর রাত সাড়ে চারটার দিকে পংকজ স্ত্রী মিতুর কাছে পানি খেতে চান। স্ত্রী তাকে পানি এনে দিলে পানি পান করার সময় গলায় আটকে গিয়ে অসুস্থ হয়ে পড়ে পংকজ। তাৎক্ষণিক স্থানীয় পল্লী চিকিৎসক সুভাষ ভক্তর কাছে নিলে তিনি পংকজকে দ্রুত হাসপাতালে নেয়ার সিদ্ধান্ত দেন। তাৎক্ষণিক আগৈলঝাড়া উপজেলা হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক ডা. ফয়সাল ফাহাদ চৌধুরী পংকজকে মৃত ঘোষণা করেন।

এদিকে পংকজের মা তারা রানী বৈদ্য সোমবার সকালে হাসপাতালে সাংবাদিকদের জানান, শ্বশুর পরিবারের সাথে পংকজের সু-সম্পর্ক ছিলো না। তাই তার ছেলেকে ওই বাড়িতে ডেকে নিয়ে পরিকল্পিতভাবে হত্যার অভিযোগ করেছেন তিনি।

খবর পেয়ে ওসি (তদন্ত) মাজহারুল ইসলাম অফিসার নিয়ে হাসপাতালে গিয়ে পংকজের লাশ উদ্ধার করেছেন।

গৌরনদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আব্দুর রব হাওলাদার হাসপাতালে গিয়ে পংকজের স্বজনদের সাথে কথা বলেছেন।

এঘটনায় পংকজের ভাই পরিতোষ বৈদ্য বাদী হয়ে সোমবার সকালে আগৈলঝাড়া থানায় প্রাথমিকভাবে একটি অপমৃত্যু মামলা দায়ের করছেন, নং-৩৯। পুলিশ পংকজের লাশ মর্গে প্রেরণ করেছে।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net