বৃহস্পতিবার, ১৭ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ভোর ৫:০৩

শিরোনাম :

বরিশালের বিভিন্ন জেলার ২১ জেলেকে জেল-জরিমানা

dynamic-sidebar

নিজস্ব প্রতিবেদকঃ বরিশালে জাতীয় সম্পদ ইলিশ সংরক্ষণে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ১৬ জেলেকে কারাদণ্ড ও পাঁচ জেলেকে ২৮ হাজার টাকা জরিমানা করা হয়েছে। পাশাপাশি প্রায় এক লাখ ২২ হাজার মিটার জাল জব্দ করে তা আগুনে পুড়িয়ে ধ্বংস হয়েছে।

মঙ্গলবার (২৭ অক্টোবর) সন্ধ্যায় জেলা প্রশাসনের মিডিয়া সেল বিষয়টি নিশ্চিত করেছে।

মিডিয়া সেল সূত্রে জানা গেছে, বরিশালের জেলা ম্যাজিস্ট্রেট এস এম অজিয়র রহমানের নির্দেশনায় জেলার বিভিন্ন উপজেলার নদ-নদীতে উপজেলা নির্বাহী কর্মকর্তা, উপজেলা ভূমি কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেটরা অভিযান পরিচালনা করেন।

অভিযানকালে ২১ জেলেকে জেল-জরিমানা দেওয়া ছাড়াও জব্দ করা জালগুলো আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়। এছাড়া জব্দ করা ইলিশগুলো বিভিন্ন এতিমখানা ও মাদ্রাসায় বিতরণ করা হয়।

এবারের অভিযানে এ পর্যন্ত বরিশাল জেলায় ২৯৪ জেলেকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও ৫৫ জেলেকে দুই লাখ ৮৬ হাজার টাকা জরিমানা করেছেন জেলা ও উপজেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত। পাশাপাশি এ সময়কালে ১৮ লাখ মিটার জাল আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net