রবিবার, ১৩ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, সন্ধ্যা ৭:৩৬

শিরোনাম :
বরিশাল বিভাগে ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত ২১১ জন শ্রদ্ধা-ভালোবাসায় সাংবাদিক পুলক চ্যাটার্জির শেষকৃত্য সম্পন্ন জীর্ণ হাসপাতাল দেখে ক্ষোভ, নদীভাঙন ঠেকাতে মাঠে নৌ প্রতিমন্ত্রী উজিরপুরে প্রায় ১০ কোটি টাকায় দৃষ্টিনন্দন সেতু, দেখতে প্রতিদিনই ভিড় ৩ মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ অভিযান আজ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী পটুয়াখালীতে বাস-অ্যাম্বুলেন্স সংঘর্ষ, রোগীর মৃত্যু বরিশালে সমকাল অফিস থেকে সাংবাদিক পুলক চ্যাটার্জির মরদেহ উদ্ধার বরিশালে বাস-মোটরসাইকেল সংঘর্ষে প্রাণ গেল যুবক বরিশালে ডেঙ্গু আক্রান্ত আরও ২৫ জন দেশকে এগিয়ে নিতে বরিশাল অঞ্চলের সম্ভাবনাকে কাজে লাগাতে হবে: চীফ হুইপ
পটুয়াখালীতে র‌্যাবের হাতে দুই সমকামী কিশোরী আটক

পটুয়াখালীতে র‌্যাবের হাতে দুই সমকামী কিশোরী আটক

dynamic-sidebar

পটুয়াখালী প্রতিনিধিঃপটুয়াখালীতে সমকামী দুই কিশোরীকে নিয়ে তোলপাড় চলছে। বুধবার সকালে পটুয়াখালী লঞ্চঘাট থেকে র‌্যাব-৮ এর একটি টিম আটক করে দুই কিশোরীকে।

এর আগে বাউফল উপজেলার সূর্যমণি ইউনিয়নের মিঠাপুকুরিয়া গ্রামের দশম শ্রেণীতে পড়–য়া এক কিশোরীর বাবা বাউফল থানায় অপহরণের অভিযোগ এনে একটি সাধারণ ডায়েরী করেন।

ডায়েরীতে তিনি উল্লেখ করেন, গত ২২ অক্টোবর তার মেয়েকে গলাচিপার মাদক মামলার আসামী এক তরুণী ফুসলিয়ে তুলে নিয়ে গেছে। বুধবার সকালে সুন্দরবন লঞ্চযোগে ঢাকা থেকে বাড়ি ফেরার সময় লঞ্চঘাটে র‌্যাবের হাতে আটক হয় তারা।

র‌্যাবের জিজ্ঞাসাবাদে দুই কিশোরী জানায়, প্রায় ১ বছর আগে ফেসবুকের মাধ্যমে পরিচয় হয় তাদের। এরপর চলে প্রেম। দীর্ঘদিন প্রেম করার পর তারা পালিয়ে বিয়ে করার সিদ্ধান্ত নেয়। গত ২২ এপ্রিল তারা ঢাকায় পালিয়ে গিয়ে বিয়ে করে। দুই কিশোরীকে আটকের পর বাউফল থানায় হস্তান্তর করা হয়।

 

বাউফল থানার ওসি মোস্তাফিজুর রহমান বলেন, ভিকটিম দশম শ্রেণীর শিক্ষার্থী। আর আসামী এইচএসসির শিক্ষার্থী। তারা দু’জনই অপ্রাপ্ত বয়স্ক। আসামীর বিরুদ্ধে মাদক সংশ্লিষ্টতার অভিযোগ আছে। ভিকটিম ও আসামীকে আমরা আদালতে হাজির করেছি। বিচারকের সিদ্ধান্ত মোতাবেক পরবর্তী পদক্ষেপ নেয়া হবে।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net