রবিবার, ১৩ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, সন্ধ্যা ৬:৪৯

শিরোনাম :
বরিশাল বিভাগে ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত ২১১ জন শ্রদ্ধা-ভালোবাসায় সাংবাদিক পুলক চ্যাটার্জির শেষকৃত্য সম্পন্ন জীর্ণ হাসপাতাল দেখে ক্ষোভ, নদীভাঙন ঠেকাতে মাঠে নৌ প্রতিমন্ত্রী উজিরপুরে প্রায় ১০ কোটি টাকায় দৃষ্টিনন্দন সেতু, দেখতে প্রতিদিনই ভিড় ৩ মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ অভিযান আজ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী পটুয়াখালীতে বাস-অ্যাম্বুলেন্স সংঘর্ষ, রোগীর মৃত্যু বরিশালে সমকাল অফিস থেকে সাংবাদিক পুলক চ্যাটার্জির মরদেহ উদ্ধার বরিশালে বাস-মোটরসাইকেল সংঘর্ষে প্রাণ গেল যুবক বরিশালে ডেঙ্গু আক্রান্ত আরও ২৫ জন দেশকে এগিয়ে নিতে বরিশাল অঞ্চলের সম্ভাবনাকে কাজে লাগাতে হবে: চীফ হুইপ

বরিশালে উদীচীর ৫২তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

dynamic-sidebar

নিজস্ব প্রতিবেদক ॥বাঙালি সংস্কৃতি বিনির্মানে, দেশের দুঃসময়ে উদীচী আলোর পথ দেখায়। এর শিল্পীকর্মীরা মুক্তিযুদ্ধে অংশ নিয়ে শোষণ বিহীন সমাজ প্রতিষ্ঠার আন্দোলনে সক্রিয় ছিল।

 

আজো উদীচী সমাজের অত্যাচার, শোষণ ও দুঃশাসনের বিরুদ্ধে সোচ্চার রয়েছে। কারোর চোখ রাঙানো কিংবা অন্যায়ের সঙ্গে উদীচী আপোষ করেনা।বৃহস্পতিবার বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠীর ৫২তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বক্তারা এ সব কথা বলেন।নগরীর উত্তর মল্লিক রোডের উদীচী ভবন চত্বরে জাতীয় সঙ্গীত পরিবেশনের মাধ্যমে সংগঠনের বার্ষিকীর সূচনা করা হয়।

 

এ সময় জাতীয় পতাকা এবং সংগঠনের পতাকা উত্তোলন করে উদীচী নেতৃবৃন্দ। ‘দূর করো দুঃশাসন, দুরাচার, জনতা জেগেছে যে দুর্বার’ এই স্লোগান নিয়ে অনুষ্ঠিত হয় উদীচীর ৫২তম প্রতিষ্ঠা বার্ষিকী।উদীচীর বরিশাল জেলার সভাপতি সাইফুর রহমান মিরণের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী কেন্দ্রীয় সংসদের সহসভাপতি অ্যাডভোকেট বিশ্বনাথ দাস মুনশী,

 

 

বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদের সভাপতিমণ্ডলীল সদস্য আজমল হোসেন লাবু, জাতীয় শিশু সংগঠন খেলাঘর বরিশাল জেলার সভাপতি অধ্যাপক নাজমুল হোসেন আকাশ, উদীচী বরিশাল জেলার সাধারণ সম্পাদক স্নেহাংশু বিশ্বাস প্রমুখ।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net