সোমবার, ৩রা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ১০:০৯

শিরোনাম :
উজিরপুরে বৃষ্টিতে ভিজছে সরকারি দুস্থ ত্রাণের কম্বল দুর্গাসাগর থেকে হরিণ নিখোঁজের এক বছর পর কেয়ারটেকার-পাহারাদার গ্রেপ্তার বরিশালে ঘরের পাশে রাখা বালুভর্তি বস্তায় হঠাৎ বিস্ফোরণ, শিশুসহ দগ্ধ ৩ পটুয়াখালীতে জেলের জালে ধরা পড়ল ২৬ কেজির ভোল মাছ পদ্মাসেতুর সুফল মিললেও শিল্পে আশানুরূপ অগ্রগতি নেই বরিশালে ভোলা-বরিশাল সেতু হলে জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ সহজ হবে বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্রদলের ৩ নেতাকে মারধর! বিক্ষোভের মুখে এবার বরিশালের সিভিল সার্জনকে প্রত্যাহার লোডশেডিং ও ‘ভুতুড়ে’ বিদ্যুৎ বিলে অতিষ্ঠ মেহেন্দিগঞ্জবাসী বানারীপাড়ায় ১৭ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার
বরিশালে বিএনপির ১০৯ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

বরিশালে বিএনপির ১০৯ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

dynamic-sidebar

বরিশালে সরকারি কাজে বাধা, মানুষের স্বাভাবিক চল‍াচলে বিঘ্ন ঘটানোসহ বেশকিছু অভিযোগে বিএনপির ২৯ নেতা-কর্মীকে আসামি করে অজ্ঞাত ৮০ জনের বিরুদ্ধে বাদী হয়ে মামলা দায়ের করেছে পুলিশ।

কোতোয়ালি মডেল থানার উপ পরিদর্শক (এসআই) সাইদুল হক বাদী হয়ে এ মামলা দায়ের করেন।

রোববার (১৫ অক্টোবর) সকালে কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ মো. আওলাদ হোসেন বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেন।

এরআগে গত শনিবার (১৪ অক্টোবর) খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বরিশালে বিক্ষোভ-সমাবেশে যোগদানের সময় একটি মিছিলে লাঠিচার্জ করে পুলিশ। এসময় বিক্ষুব্ধ বিএনপির নেতা-কর্মীরা বেশ কিছু যানবাহন ভাংচুর ও বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়কে অবস্থান নেন। পরে পুলিশ ধাওয়া দিয়ে তাদের ছত্রভঙ্গ করে দেন। এ ঘটনায় বিএনপির ১৫ নেতাকর্মী আহত হয়েছে।

এসময় সিটি করপোরেশনের ওয়ার্ড কাউন্সিলর মীর জাহিদুল করিম ও স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মাহাবুবুর রহমান পিন্টুসহ আট নেতা-কর্মীকে আটক করে পুলিশ। দায়েরকৃত মামলায়ও আটক আটজনের নাম রয়েছে বলে জানিয়েছেন এসআই সত্যরঞ্জন খাসকেল।

 

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net