রবিবার, ১৩ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, সন্ধ্যা ৬:৫০

শিরোনাম :
বরিশাল বিভাগে ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত ২১১ জন শ্রদ্ধা-ভালোবাসায় সাংবাদিক পুলক চ্যাটার্জির শেষকৃত্য সম্পন্ন জীর্ণ হাসপাতাল দেখে ক্ষোভ, নদীভাঙন ঠেকাতে মাঠে নৌ প্রতিমন্ত্রী উজিরপুরে প্রায় ১০ কোটি টাকায় দৃষ্টিনন্দন সেতু, দেখতে প্রতিদিনই ভিড় ৩ মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ অভিযান আজ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী পটুয়াখালীতে বাস-অ্যাম্বুলেন্স সংঘর্ষ, রোগীর মৃত্যু বরিশালে সমকাল অফিস থেকে সাংবাদিক পুলক চ্যাটার্জির মরদেহ উদ্ধার বরিশালে বাস-মোটরসাইকেল সংঘর্ষে প্রাণ গেল যুবক বরিশালে ডেঙ্গু আক্রান্ত আরও ২৫ জন দেশকে এগিয়ে নিতে বরিশাল অঞ্চলের সম্ভাবনাকে কাজে লাগাতে হবে: চীফ হুইপ

শেবাচিমে ইন্টার্ন চিকিৎসকদের বিরুদ্ধে মামলা

dynamic-sidebar

নিজস্ব প্রতিবেদক॥বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন বিভাগের ইউনিট-৪ এর সহকারী রেজিস্ট্রার ডা. মাসুদ খানের ওপর হামলা ও নির্যাতনের অভিযোগে মামলা দায়ের করা হয়েছে।

 

বৃহস্পতিবার দিবাগত রাতে ইন্টার্ন ডক্টরস অ্যাসোসিয়েশনের সভাপতি ও সম্পাদকের নামোল্লেখসহ অজ্ঞাত ১০ জনের বিরুদ্ধে কোতোয়ালী মডেল থানায় এ মামলা দায়ের করেন তিনি।শুক্রবার দুপুরে মামলা বিষয়ে খোঁজখবর নিতে হাসপাতালের পরিচালক ডা. বাকির হোসেন কয়েকজন ইন্টার্ন চিকিৎসকদের সাথে নিয়ে কোতোয়ালী মডেল থানায় যান।

 

মামলার বিষয়টি নিশ্চিত করেছে কোতোয়ালী মডেল থানার ওসি নুরুল ইসলাম বলেন, বাদী অভিযোগ করেছেন ২১ অক্টোবর তার কক্ষে গিয়ে আসামিরা তাকে মারধর এবং অকথ্য ভাষায় গালাগাল করেন। মামলায় দু’জনের নাম উল্লেখ করে আরো ১০ জনকে অজ্ঞাত আসামি করা হয়। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থার কথা জানান ওসি।

 

 

এদিকে ইন্টার্ন চিকিৎসকদের পক্ষ থেকে বলা হয়েছে মামলার বিষয়টি তারা নিশ্চিত হয়েছেন। বিষয়টি নিয়ে ইন্টার্ন চিকিৎসক নেতৃবৃন্দের সাথে আলোচনা করে পরবর্তী করণীয় নির্ধারণ করা হবে।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net