রবিবার, ১৩ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, সন্ধ্যা ৬:০০

শিরোনাম :
বরিশাল বিভাগে ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত ২১১ জন শ্রদ্ধা-ভালোবাসায় সাংবাদিক পুলক চ্যাটার্জির শেষকৃত্য সম্পন্ন জীর্ণ হাসপাতাল দেখে ক্ষোভ, নদীভাঙন ঠেকাতে মাঠে নৌ প্রতিমন্ত্রী উজিরপুরে প্রায় ১০ কোটি টাকায় দৃষ্টিনন্দন সেতু, দেখতে প্রতিদিনই ভিড় ৩ মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ অভিযান আজ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী পটুয়াখালীতে বাস-অ্যাম্বুলেন্স সংঘর্ষ, রোগীর মৃত্যু বরিশালে সমকাল অফিস থেকে সাংবাদিক পুলক চ্যাটার্জির মরদেহ উদ্ধার বরিশালে বাস-মোটরসাইকেল সংঘর্ষে প্রাণ গেল যুবক বরিশালে ডেঙ্গু আক্রান্ত আরও ২৫ জন দেশকে এগিয়ে নিতে বরিশাল অঞ্চলের সম্ভাবনাকে কাজে লাগাতে হবে: চীফ হুইপ

বরিশালে কমিউনিটি পুলিশিং ডে অনুষ্ঠিত

dynamic-sidebar

নিজস্ব প্রতিবেদক॥জাতীয় সংগীত পরিবেশনের সময় জাতীয় পতাকা উত্তোলন, ফেস্টুন এবং পায়রা উড়িয়ে বরিশালে কমিউনিটি পুলিশিং ডের কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।

 

“মুজিববর্ষের মূলমন্ত্র কমিউনিটি পুলিশিং সর্বত্র” শ্লোগানকে সামনে রেখে আজ শনিবার বেলা সাড়ে ১১টায় নগরীর অশ্বিনী কুমার টাউন হলে প্রধান অতিথি হিসেবে অনুষ্ঠানের উদ্বোধন করেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ ছাদেকুল আরেফিন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মেট্টোপলিটন পুলিশ কমিশনার মোঃ শাহাবুদ্দিন খান।

 

 

বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার প্রলয় চিসিম, র‌্যাব-৮ এর অধিনায়ক আতিকা ইসলাম, পাবলিক প্রসিকিউটর এ্যাডভোকেট একেএম জাহাঙ্গীর হোসাইন, জেলা আইনজীবী সমিতির সভাপতি এ্যাডভোকেট আফজাল হোসেন, বরিশাল প্রেসক্লাবের সভাপতি এ্যাডভোকেট মানবেন্দ্র ব্যাটবল প্রমুখ।

 

 

সভা শেষে কমিউনিটি পুলিশিং কার্যক্রমের সফলতা অর্জন করা তিন পুলিশ সদস্যকে ক্রেস্ট ও সনদ দিয়ে সম্মাননা প্রদান করা হয়। একইদিন জেলার গৌরনদী মডেল থানা পুলিশের উদ্যোগে অনুরূপ কর্মসূচী পালন করা হয়েছে।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net