রবিবার, ১৩ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, বিকাল ৫:৫৯

শিরোনাম :
বরিশাল বিভাগে ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত ২১১ জন শ্রদ্ধা-ভালোবাসায় সাংবাদিক পুলক চ্যাটার্জির শেষকৃত্য সম্পন্ন জীর্ণ হাসপাতাল দেখে ক্ষোভ, নদীভাঙন ঠেকাতে মাঠে নৌ প্রতিমন্ত্রী উজিরপুরে প্রায় ১০ কোটি টাকায় দৃষ্টিনন্দন সেতু, দেখতে প্রতিদিনই ভিড় ৩ মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ অভিযান আজ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী পটুয়াখালীতে বাস-অ্যাম্বুলেন্স সংঘর্ষ, রোগীর মৃত্যু বরিশালে সমকাল অফিস থেকে সাংবাদিক পুলক চ্যাটার্জির মরদেহ উদ্ধার বরিশালে বাস-মোটরসাইকেল সংঘর্ষে প্রাণ গেল যুবক বরিশালে ডেঙ্গু আক্রান্ত আরও ২৫ জন দেশকে এগিয়ে নিতে বরিশাল অঞ্চলের সম্ভাবনাকে কাজে লাগাতে হবে: চীফ হুইপ

প্রকাশিত সংবাদের প্রতিবাদ

dynamic-sidebar

খবর বিজ্ঞপ্তিঃ  গত ৩১অক্টোবর বরিশাল থেকে প্রকাশিত স্থানীয় দৈনিক আজকের বরিশাল ও বিডি ক্রাইম ২৪ ডট কম,বরিশাল ট্রিউবিউন,সত্য সংবাদ,বরিশাল ক্রাইম নিউজ,দৈনিক খবর বরিশাল ২৪ডট কম ,ভয়েস অব বরিশাল,বরিশাল বানীসহ কয়েকটি অনলাইন পত্রিকায় “বরিশাল নগরীতে হলুদ অটোর ভুয়া টোকেন বাণিজ্য জমজমাট” শিরোনামে প্রকাশিত সংবাদটি আমার দৃষ্টিগোচর হয়েছে।

সংবাদটিতে ‘ব্যাটারি চালিত হলুদ অটোর ভুয়া টোকেন বাণিজ্য করে প্রতি মাসে লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছে কয়েকটি সংজ্ঞবদ্ধ প্রতারক চক্র এবং নগরীর রুপাতলি মেসার্স লিলি ফিলিং এর বিপরীতে হলুদ অটো সংগঠন নামের সাইনবোর্ড টানিয়ে প্রকাশ্যে চাঁদাবাজির যে তথ্য উপস্থাপন করা হয়েছে তা সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন ও বানোয়াট।

প্রকৃতপক্ষে বরিশাল জেলা ও মহানগর ইজি বাইক ব্যাটারি চালিত হলুদ অটো শ্রমিক সংগঠন (রেজিঃ ১৬৭৩) এর মাধ্যমে অটো শ্রমিকদের স্বার্থে বিভিন্ন সমস্যার সমাধান করা হয়ে থাকে।সংবাদের মধ্যে প্রতি অটোর শ্রমিকদের থেকে মাসে এক হাজার টাকা করে চাঁদা নেয়ার কথা যে উল্ল্যেখ করা হয়েছে তা প্রকৃত পক্ষে সত্য নয়।

একটি কুচক্রী মহল সংগঠনের নাম ক্ষুন্ন করতে এবং সমাজে আমাদের সঙ্গঠনকে হেউ প্রতিপন্ন করার জন্য সাংবাদিক ভাইদের কাছে মিথ্যা তথ্য উপস্থাপন করেছে।আমরা সংগঠনের পক্ষ থেকে উক্ত সম্পর্কিত সংবাদটির তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।

নিবেদকঃ 

বরিশাল জেলা ও মহানগর ইজি বাইক ব্যাটারি চালিত হলুদ অটো শ্রমিক সংগঠন (রেজিঃ ১৬৭৩)
রুপাতলি বরিশাল

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net