, ,

শিরোনাম :
বরিশালে পরিত্যক্ত স্থান থেকে ৯ ককটেল উদ্ধার ছেলের মৃত্যুর খবর শুনে মারা গেলেন প্রবাসী বাবা বিএনপি নেতার আপত্তিকর ভিডিও ভাইরাল, বহিষ্কারের দাবি বরিশালে নিঁখোজ কিশোর উদ্ধার, হানিট্রাপ চক্রের ৬ সদস্য গ্রেপ্তার ভুয়া সেনা কর্মকর্তা সেজে বরিশাল বিশ্ববিদ্যালয়ে প্রতারণা বরিশাল বিভাগের উন্নয়নে রেল-সড়ক যোগাযোগের সম্প্রসারণ জরুরি বরিশালে রাইট টক বাংলাদেশের উদ্যোগে পরিচ্ছন্নতা অভিযান ও ডেঙ্গু সচেতনতায় প্রচারণা উজিরপুরে বিএনপির মনোনয়নপ্রত্যাশী পলাশ কুন্ডকে লাঞ্ছিত করে বের করে দেওয়ার অভিযোগ জাতীয় যুব দিবস উপলক্ষে বরিশালে পরিচ্ছন্নতা অভিযান বরিশাল শিক্ষাবোর্ডের ১১ শিক্ষাপ্রতিষ্ঠানে পাস করেনি কেউ

তৃতীয় দিনেও বরিশাল শেরেবাংলা মেডিকেলে কর্মবিরতি চলমান

dynamic-sidebar

নিজস্ব প্রতিবেদকঃ বরিশাল শেরেবাংলা মেডিকেলের ইন্টার্নী চিকিৎসকরা তিন দফা দাবীতে শনিবার দুপুর ২টা থেকে অনির্দিষ্টকালের কর্মবিরতি আজ সোমবার তৃতীয় দিনের ন্যায় চলছে। এতে করে চিকিৎসা নিতে আসা রোগীরা সঠিক সময়ে চিকিৎসক না পেয়ে বিপাকে পড়েছেন।

ঘটনার সূত্রপাত ২১ অক্টোবর হাসপাতালের মেডিসিন-৪ ইউনিটের রেজিষ্ট্রার ডা. মাসুদ খান ইন্টার্ন চিকিৎসকদের সভাপতি ও সাধারণ সম্পাদকের নাম উল্লেখ করে তাকে মারধরের অভিযোগ আনেন পরিচালক বরাবরে। অপরদিকে ৩০ অক্টোবর ডা. মাসুদ খান কতোয়ালী থানায় ইন্টার্ন চিকিৎসকদের নেতাদের নাম উল্লেখ করে মামলাও করেন।

এসময় ইন্টার্ন চিকিৎসকরা অভিযোগ করেছিলেন ডা. মাসুদ খান মেডিকেলের সামনের ডায়াগনস্টিক সেন্টার থেকে কমিশন নেন এর বিরোধিতা করায় এমন ঘটনা। এরপর শনিবার বেলা ২টা থেকে ইন্টার্ন চিকিৎসকরা চিকিৎসা সেবা বন্ধ রেখেছেন।

হাসপাতালে এমন অবস্থা বিরাজ করায় ভর্তিরত রোগিরা পড়েছেন বিপাকে। রোগীর স্বজনরা বলেন, তিন দিন আগে রোগী ভর্তি করেছেন কিন্তু আজ সকালেও দেখা পাননি চিকিৎসকের। অপারেশনের নির্ধারিত তারিখ থাকলেও তা হচ্ছে না।

এবিষয়ে হাসপাতালের পরিচালক ডা. মো. বাকির হোসেন বলেন, তিনি উর্ধ্বতন কর্তৃপক্ষ এবং রাজনৈতিক ব্যক্তিদের সাথে কথা বলেছেন এবং আশা করছেন আজ বিকেলের মধ্যেই এই ধর্মঘটের অবসান ঘটবে।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net