রবিবার, ১৩ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, বিকাল ৫:১৩

শিরোনাম :
বরিশাল বিভাগে ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত ২১১ জন শ্রদ্ধা-ভালোবাসায় সাংবাদিক পুলক চ্যাটার্জির শেষকৃত্য সম্পন্ন জীর্ণ হাসপাতাল দেখে ক্ষোভ, নদীভাঙন ঠেকাতে মাঠে নৌ প্রতিমন্ত্রী উজিরপুরে প্রায় ১০ কোটি টাকায় দৃষ্টিনন্দন সেতু, দেখতে প্রতিদিনই ভিড় ৩ মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ অভিযান আজ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী পটুয়াখালীতে বাস-অ্যাম্বুলেন্স সংঘর্ষ, রোগীর মৃত্যু বরিশালে সমকাল অফিস থেকে সাংবাদিক পুলক চ্যাটার্জির মরদেহ উদ্ধার বরিশালে বাস-মোটরসাইকেল সংঘর্ষে প্রাণ গেল যুবক বরিশালে ডেঙ্গু আক্রান্ত আরও ২৫ জন দেশকে এগিয়ে নিতে বরিশাল অঞ্চলের সম্ভাবনাকে কাজে লাগাতে হবে: চীফ হুইপ
কীর্তনখোলা নদীতে জন্মদিন পালন করতে গিয়ে তরুণ

কীর্তনখোলা নদীতে জন্মদিন পালন করতে গিয়ে তরুণ

dynamic-sidebar

নিজস্ব প্রতিবেদকঃ ট্রলারে চড়ে বন্ধুদের সঙ্গে জন্মদিন পালনকালে কীর্তনখোলা নদীতে পড়ে নিখোঁজ হয়েছে দ্বীপ দাস (১৭) নামের এক তরুণ। সোমবার রাতে বরিশাল নগরী সংলগ্ন কীর্তনখোলার যমুনা অয়েল কোম্পানির ডিপো এলাকায় এ দুর্ঘটনা ঘটেছে।

বিষয়টি নিশ্চিত করেছেন বরিশাল ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক ফারুক হোসেন। তিনি জানান, দ্বীপ দাস নগরীর আমানতগঞ্জ এলাকার মিন্টু দাসের ছেলে। সে এ বছর এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছিল। এক বিষয়ে ফেল করায় আবারও পরীক্ষার প্রস্তুতি নিচ্ছিল।

তিনি আরও জানান, দ্বীপ দাস ১০-১৫ জন বন্ধু নিয়ে একটি ট্রলারে চড়ে জন্মদিন পালন করছিল। রাত ৮টার দিকে কেক কাটার সময় হৈ-হুল্লোড় করতে গিয়ে ট্রলারের ধাক্কায় দ্বীপ নদীতে পড়ে যায়। বন্ধুরা জানিয়েছে দ্বীপ সাঁতার জানত না। নদীতে পড়ে সে নিখোঁজ হয়।

ফারুক হোসেন জানান, ফায়ার সার্ভিসের ডুবুরি দল খবর পেয়ে রাত সাড়ে ৮টার দিকে উদ্ধার কাজ শুরু করেছে বলেও উল্লেখ করেন ফায়ার সার্ভিসের ওই কর্মকর্তা। রাত সাড়ে ১০টায় উদ্ধার অভিযান স্থগিত করা হয়। মঙ্গলবার সকালে ফের উদ্ধার চেষ্টা চালানো হয়। তবে দুপুর পর্যন্ত তার কোনো খোঁজ মেলেনি।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net