প্রভাষক আমিনুর রহমান শামীম (বিশেষ প্রতিবেদক)::আজ আসর বাদ বিসিসির ২৫ নং ওয়ার্ডের কাউন্সিলর এম সাইদুর রহমান জাকির মোল্লা ও বরিশাল মহানগর আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক এম জাহিদুর রহমান মনির মোল্লার মা মরহুমা রাহিমা এছাহাক এর আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল ও মোনাজাত অনুষ্ঠিত।
গতকাল মরহুমার জানাজা নামাজের পূর্বে মুসুল্লি ও পারিবারিক সিদ্ধান্ত অনুযায়ী আজ আসর নামাজ বাদ বীর মুক্তিযোদ্ধা এছাহাক কমপ্লেক্সে ( মরহুমার বাসভবন) মিদাল মাহফিল ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়। এসময় বিসিসির মাননীয় মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ”র রত্নগর্ভ ও মুক্তিযোদ্ধা মাতা মরহুমা সাহানারা বেগম এর আত্মার মাগফিরাত ও দক্ষিণ বাংলার রাজনৈতিক অভিভাবক, মাননীয় মন্ত্রী আলহাজ্ব আবুল হাসনাত আব্দুল্লাহ”র সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করা হয়।
মিলাদ ও দোয়া অনুষ্ঠান বিসিসির ২৪ ও ২৫ নং ওয়ার্ডবাসী, জাগুয়া ইউনিয়নের জনসাধারণ, মাদ্রাসার ছাত্র ও হাফেজ বৃন্দ সহ বিসিসির বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলর বৃন্দ, ওয়ার্ড ও মহানগর আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও অঙ্গ সংগঠনের রাজনৈতিক নেতৃবৃন্দ, পেশাজীবি সংগঠনের নেতৃবৃন্দ সহ বিভিন্ন মসজিদের মুসুল্লিগণ উপস্থিত ছিলেন।। রুপাতলী মোল্লাবাড়ি মসজিদের ঈমাম সাহেব মিলাদ ও দোয়া অনুষ্ঠান পরিচালনা করেন।
Desing & Developed BY EngineerBD.Net
Leave a Reply