রবিবার, ১৩ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, বিকাল ৩:৪৩

শিরোনাম :
বরিশাল বিভাগে ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত ২১১ জন শ্রদ্ধা-ভালোবাসায় সাংবাদিক পুলক চ্যাটার্জির শেষকৃত্য সম্পন্ন জীর্ণ হাসপাতাল দেখে ক্ষোভ, নদীভাঙন ঠেকাতে মাঠে নৌ প্রতিমন্ত্রী উজিরপুরে প্রায় ১০ কোটি টাকায় দৃষ্টিনন্দন সেতু, দেখতে প্রতিদিনই ভিড় ৩ মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ অভিযান আজ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী পটুয়াখালীতে বাস-অ্যাম্বুলেন্স সংঘর্ষ, রোগীর মৃত্যু বরিশালে সমকাল অফিস থেকে সাংবাদিক পুলক চ্যাটার্জির মরদেহ উদ্ধার বরিশালে বাস-মোটরসাইকেল সংঘর্ষে প্রাণ গেল যুবক বরিশালে ডেঙ্গু আক্রান্ত আরও ২৫ জন দেশকে এগিয়ে নিতে বরিশাল অঞ্চলের সম্ভাবনাকে কাজে লাগাতে হবে: চীফ হুইপ

বরিশালে ৪৯তম জাতীয় সমবায় দিবস পালন

dynamic-sidebar

নিজস্ব প্রতিবেদকঃ বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ বলেছেন, ‘সমবায়ীদের সাথে আমার দাদা এবং বাবা ছিলেন। আমিও সমবায়ীদের পাশে আছি এবং থাকবো। সমবায়ের উন্নয়নে আমার এবং সিটি কর্পোরেশনের পক্ষ থেকে যা করনিয় তা করা হবে।

৪৯ তম জাতীয় সমবায় দিবস উপলক্ষে নগরীর সদর রোডস্থ অশ্বিনী কুমার টাউন হলে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি’র বক্তৃতায় মেয়র এ কথা বলেছেন।

এর আগে শনিবার দুপুরে ‘বঙ্গবন্ধুর দর্শন, সমবায়ে উন্নয়ন’ স্লোগান নিয়ে টাউন চল চত্ত্বরে জাতীয় সঙ্গীতের তালে তালে জাতীয় এবং সাংগঠনিক পতাকা উত্তোলনের মাধ্যমে জাতীয় সমবায় দিবসের আনুষ্ঠানিক উদ্বোধন করেন সিটি মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ।

পরে সমবায় বিভাগ ও সমবায়ীবৃন্দ আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি সিটি মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহসহ অন্যান্য অতিথিবৃন্দকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে বরণ করে নেন সমবায় কর্র্মকর্তারা।

পরে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি সেরনিয়াবাদ সাদিক আবদুল্লাহ আরও বলেন, ‘সমবায় দিবসকে আরো ব্যাপকভাবে প্রসার ঘটনাতে হবে। এজন্য সরকারের উন্নয়নগুলো সাধারণ মানুষের মাঝে ছড়িয়ে দিতে হবে। পাশাপাশি ভবিষ্যতে সমবায় দিবসকে আরও ব্যাপকভাবে পালনের আহ্বান জানান মেয়র।

বরিশাল জেলার স্থানীয় সরকার উপ-পরিচালক মো. শহিদুল ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠিত সমবায় দিবসের আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বরিশাল বিভাগীয় কার্যালয়ের যুগ্ম নিবন্ধক মুহাম্মদ আল মামুন, জেলার পুলিশ সুপার মো. সাইফুল ইসলাম-বিপিএম (বার), শহীদ আব্দুর রব সেরনিয়াবাত বরিশাল প্রেসক্লাবের সভাপতি এ্যাডভোকেট মানবেন্দ্র বটব্যাল, জেলা সমবায় কর্মকর্তা গোলাম কবীর সুরুজ, বরিশাল সমবায় ব্যাংকের পরিচালক হাসান মাহমুদ বাবু ও দি-বরিশাল ইসলামিয়া আরবান সমবায় সমিতি লিমিটেড এর সম্পাদক বীর মুক্তিযোদ্ধা এনায়েত হোসেন চৌধুরী।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net