নিজস্ব প্রতিবেদকঃবরিশাল মেট্রোপলিটন পুলিশের (বিএমপি) কাউনিয়া থানা’র ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার অনুষ্ঠিত ওপেন হাউজ ডে’তে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএমপি কমিশনার মো. শাহাবুদ্দিন খান- বিপিএম (বার)।
প্রধান অতিথি’র বক্তৃতায় বিএমপি কমিশনার বলেন, ‘পুলিশ ও জনগণ পরষ্পরের বন্ধু। বর্তমান পুলিশ নারী বান্ধব, শিশু বান্ধন ও জনবান্ধব পুলিশ। জনগণের দোরগোড়ায় সেবা পৌঁছে দিতে বেশি বেশি তথ্যের প্রয়োজন। অপরাধ নির্মূলে আপনারা আমাদের তথ্য দিয়ে সহায়তা করুন।
এ ক্ষেত্রে আমাদের ওয়েবসাইট, ফেসবুক পেইজ এবং নিরাপদ বরিশাল নামক ফেসবুক গ্রুপে অথবা পর্যায়ক্রমে বিভিন্ন স্তরের অফিসারদের যে কোন পদ্ধতিতে পরিচয় গোপন রেখেও তথ্য প্রদান করতে পারবেন। প্রয়োজনে পুলিশ আপনার পরিচয় গোপন রেখে অপরাধ নির্মূলে কাজ করবো। আমরা আপনার সেবা নিশ্চিত করবো। আমরা যতো বেশি তথ্য পাবো ততোধিক সমৃদ্ধ হবো।
‘ব্রিটিম ও পাকিস্তান পুলিশ সম্পর্কে যে নেতিবাচক ধারণা রয়েছে তা নিরসন করতে আরও আন্তরিকভাবে কাজ করার আহ্বান জানিয়ে বিএমপি কমিশনার বলেন, ‘ওপেন হাউজ ডে একটি জনকল্যাণমূলক প্লাটফর্ম। এর মাধ্যমে আমাদেরও উপকার হয়। আমরা কিভাবে কাজ করলে আরও উন্নত সেবা নিশ্চিত করতে পারি তা সারাসরি জনগণের কাছ থেকে জানা যায়।
কেননা এখানে আমরা ভুক্তভোগীর কথা শুনি। সমাজের শৃঙ্খলা রক্ষায় সাধারণ জনগণের গঠনমূলক পরামর্র্শ শুনি। এমনকি আমাদের কোন পুলিশের বিরুদ্ধে অভিযোগ, অনিয়ম রয়েছে কিনা তা সরাসরি শুনে সেই অনুযায়ী গৃহীত ব্যবস্থা সকলের সামনে পর্যালচনা করে থাকি। তাই পুলিশকে বেশি বেশি তথ্য দিয়ে আইন শৃঙ্খলা এবং জনগণের সেবা নিশ্চিতে সহায়তার আহ্বান জানান বিএমপি কমিশনার।
‘ওপেন হাউজ ডে’তে আরও উপস্থিত ছিলেন বিএমপি’র অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (উত্তর বিভাগ) ফজলুল করিম, সহকারী পুলিশ কমিশনার (কাউনিয়া থানা) মাসুদ রানা, কাউনিয়া থানার অফিসার ইনচার্র্জ (ওসি) আজিমুল করিমসহ পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা।
Desing & Developed BY EngineerBD.Net
Leave a Reply