বুধবার, ৫ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ১২:১৫

বরিশাল বিএম কলেজে ছাত্রলীগের দুই গ্রুপে হাতাহাতি

বরিশাল বিএম কলেজে ছাত্রলীগের দুই গ্রুপে হাতাহাতি

dynamic-sidebar

বরিশাল সরকারি ব্রজমোহন কলেজে নবীনবরণের মিছিলকে কেন্দ্র করে ছাত্রলীগের দুই গ্রুপের মধ্যে হাতাহাতি এবং ধাওয়া পাল্টাধাওয়ার ঘটনা ঘটেছে। রোববার দুপুর ১২টার দিকে কলেজের জিরো পয়েন্টে এ ঘটনা ঘটে। এতে ভিক্টর নামে কলেজের দর্শন বিভাগের ১ম বর্ষের এক ছাত্র আহত হওয়ার খবর পাওয়া গেছে। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বরিশাল জেলা ছাত্রলীগের যুগ্ম-সম্পাদক রেজভী আহম্মেদ রাজা রাঢ়ী নবীনদের শুভেচ্ছা জানিয়ে মিছিল করছিলেন ক্যাম্পাসে। মিছিলটি জিরো পয়েন্ট অতিক্রমকালে বিপরীত দিক থেকে কলেজ ছাত্রলীগ নেতা খায়রুল হাসান সৈকতের নেতৃত্বে একটি মিছিল আসতে থাকলে মিছিল দুটি মুখোমুখি হওয়ার একপর্যায়ে দুই গ্রুপের মধ্যে বাকবিতণ্ডার সৃষ্টি হয়। এরপরই তাদের মধ্যে হাতাহাতি হয় এবং ধাওয়া পাল্টাধাওয়ার ঘটনা ঘটলে উভয় গ্রুপের বেশ কয়েকজন আহত হন। ছাত্রলীগ নেতা রাজা রাঢ়ী বলেন, ‘হঠাৎ করেই ওরা আমার কিছু লোকজনের ওপর হামলা চালিয়েছে। ছাত্রলীগ নেতা খায়রুল হাসান সৈকত বলেন, ‘আমার সঙ্গে কারও কোনো ঝামেলা হয়নি। বিষয়টি মিথ্যা।’ এ বিষয়ে বরিশাল সরকারি বিএম কলেজের উপাধ্যক্ষ স্বপন কুমার পাল বলেন, ‘বিষয়টি সম্পর্কে আমি কিছু জানি না। খোঁজ নিয়ে বলতে পারব।’

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net