সোমবার, ১৪ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, বিকাল ৫:১২

শিরোনাম :
বরিশাল শিক্ষা প্রকৌশল অধিদপ্তরে হাজিরা খাতা ঘিরে প্রশ্ন ৩০ দিনের বেশি ঝুলে ৩১ নামজারি আবেদন, বরিশালে দুই ভূমি কর্মকর্তাকে শোকজ মাদারীপুরের কালকিনিতে প্রতিপক্ষের হামলায় পাঁচ নারী আহত বরিশালে ১৭ মণ পচা ও রং মেশানো মাছ গর্তে পুঁতে ফেলল প্রশাসন নানার সঙ্গে বরিশাল যাওয়া হলো না মাহিনের বরিশাল গৌরনদীতে প্রহসনের সালিশের দুইদিন পরই যুবতীর রহস্যজনক মৃত্যু যাত্রীর ছদ্মবেশে বাসে গাঁজা, উজিরপুরে দুইজন গ্রেপ্তার বরিশাল বিশ্ববিদ্যালয়: অধ্যাপক হলেন ২৩ জন শিক্ষক বরিশাল বিভাগে ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত ২১১ জন শ্রদ্ধা-ভালোবাসায় সাংবাদিক পুলক চ্যাটার্জির শেষকৃত্য সম্পন্ন
বাবুগঞ্জে মাস্ক না পরায় পথচারীদের ১৬ হাজার টাকা জরিমানা

বাবুগঞ্জে মাস্ক না পরায় পথচারীদের ১৬ হাজার টাকা জরিমানা

dynamic-sidebar

আরিফ হোসেন, বাবুগঞ্জ প্রতিনিধি ॥শীতে করোনাভাইরাসের প্রকোপ কমাতে সর্বসাধারণের জন্য মাস্ক বাধ্যতামূলক করেছে সরকার। এই নিয়ম কার্যকর করতে বরিশালের বাবুগঞ্জ উপজেলায় মাস্ক না পরা ও স্বাস্থ্যবিধি না মানায় জরিমানা আদায় করেছেন ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার দুপুরে উপজেলা চত্বর ও খানপুরা এলাকায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ১৬ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। এ সময় পথচারীদের মধ্যে প্রশাসনের পক্ষ থেকে মাস্ক বিতরণ করা হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আমীনুল ইসলাম।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, সরকার ঘরের বাইরে মাস্ক পরা বাধ্যতামূলক করলেও নানা অজুহাতে অনেকে মাস্ক ব্যবহার করছেন না। তাই ঘরের বাইরে সবার মাস্ক পরা নিশ্চিত করতে এই অভিযান চলছে।

অভিযানের সময় মাস্ক না পরায় পথচারী মো: খালেক আকন, খলিল খান, মোসাঃ ইয়াছমিন আক্তার, মিন্টু মোল্ল‍া ও আবির হাওলাদার প্রত্যেককে ৫ শত টাকা করে, মাইনউদ্দিন খান নামক এক মাহিন্দ্র চালককে ১০ হাজার এবং একটি গণপরিবহনের যাত্রীরা মাস্ক না পরার দায়ে এর চালক কে ৩ হাজার টাকা জরিমানা করা হয়।

ইউএনও ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আমীনুল ইসলাম বলেছেন, এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net