নিজস্ব প্রতিবেদক ॥ বরিশাল মেট্টোপলিটন পুলিশের কোতয়ালী মডেল থানায় ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৩ নভেম্বর) সকাল ১০টায় কোতয়ালী মডেল থানা চত্তরে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল মেট্টোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার প্রলয় চিসিম।
প্রধান অতিথির বক্তব্যে অতিরিক্ত পুলিশ কমিশনার বলেন, আমরা স্বাধীন বাংলার পুলিশ।স্বচ্ছতা ও নির্ভেজাল সেবা দানের মাধ্যমে আমরা জনগণের দোরগোড়ায় পৌঁছাতে চাই।সমাজে যাঁরা জনজীবন হয়রানির কারণ, তাদের তালিকা আমাদের দিয়ে সহায়তা করুন।দেশ উন্নত করার জন্য নারী পুরুষ সবাইকে একসাথে ভালোর দিকে কাজ করতে হবে, মাদক থেকে সবাইকে দূরে থাকতে হবে। এই পুলিশ সবসময় আপনাদের বন্ধু। পুলিশকে মনেপ্রাণে সমাজের একজন ভাবুন, তাহলে এ সমাজ আরও উন্নত হবে।
তিনি আরও বলেন, আপনারা নিয়মিত এসে আমাদের এই ওপেন হাউজ ডে অনুষ্ঠানে যোগদান করে আপনাদের সমস্যার কথা আমাদের সরাসরি বলুন।আমরা আরও ক্ষুদ্র ক্ষুদ্র এরিয়ায় বিভক্ত হয়ে কমিউনিটি পুলিশিং-এর পরিপূরক বিটপুলিশিং কার্যক্রম নিয়ে আপনাদের দোরগোড়ায় পৌঁছে গেছি। আমাদের তথ্য দিয়ে পাশে থাকুন।
অনুষ্ঠানে বিএমপি’র উপ-পুলিশ কমিশনার দক্ষিণ মোঃ মোকতার হোসেন বলেন, আমরা সুবিধা বঞ্চিত নারী তথা ভুক্তভোগীর পক্ষে, ন্যায়ের পক্ষে । নির্ভেজাল সেবা নিশ্চিত করতেআমরা সর্বদা প্রস্তুত,আপনাদের আশে পাশের যেকোনো অন্যায়,অপরাধের তথ্য দিয়ে আমাদের সহায়তা করুন।অপরাধ নিয়ন্ত্রণে পুলিশ-জনতা এক হয়ে কাজ করতে হবে। কোথাও কোন অপরাধ সংগঠিত হওয়ার আগেই পুলিশকে জানান। থানায় ন্যায় বিচার থেকে বঞ্চিত হলে পর্যায়ক্রমে ওপেন হাউজ ডে অনুষ্ঠানে এসে আপনাদের অভিযোগ আমাদের জানাবেন। বরিশাল মেট্রোপলিটন পুলিশে্র সেবা পেতে কোন অফিসারের অনৈতিক সুবিধা ভোগের সুযোগ নেই।
এসময় বিএমপি পুলিশের সদ্য প্রয়াত সহকারী পুলিশ কমিশনার ট্রাফিক মোহাম্মদ আনিসুল করিমের রুহের মাগফেরাত কামনা করে দোয়া ও মোনাজাত এর মধ্যে দিয়ে ওপেন হাউজ ডে শেষ করা হয়। কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ নুরুল ইসলাম পিপিএম এর সঞ্চালনায়, এসময়ে উপস্থিত ছিলেন, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার দক্ষিণ মোঃ জাকারিয়া রহমান সহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ।
Desing & Developed BY EngineerBD.Net
Leave a Reply