সোমবার, ১৪ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, বিকাল ৪:১৩

শিরোনাম :
বরিশাল শিক্ষা প্রকৌশল অধিদপ্তরে হাজিরা খাতা ঘিরে প্রশ্ন ৩০ দিনের বেশি ঝুলে ৩১ নামজারি আবেদন, বরিশালে দুই ভূমি কর্মকর্তাকে শোকজ মাদারীপুরের কালকিনিতে প্রতিপক্ষের হামলায় পাঁচ নারী আহত বরিশালে ১৭ মণ পচা ও রং মেশানো মাছ গর্তে পুঁতে ফেলল প্রশাসন নানার সঙ্গে বরিশাল যাওয়া হলো না মাহিনের বরিশাল গৌরনদীতে প্রহসনের সালিশের দুইদিন পরই যুবতীর রহস্যজনক মৃত্যু যাত্রীর ছদ্মবেশে বাসে গাঁজা, উজিরপুরে দুইজন গ্রেপ্তার বরিশাল বিশ্ববিদ্যালয়: অধ্যাপক হলেন ২৩ জন শিক্ষক বরিশাল বিভাগে ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত ২১১ জন শ্রদ্ধা-ভালোবাসায় সাংবাদিক পুলক চ্যাটার্জির শেষকৃত্য সম্পন্ন

বরিশালে মাস্ক ব্যবহার না করায় ২৫ জনকে জরিমানা

dynamic-sidebar

নিজস্ব প্রতিবেদক ॥ ‘নো-মাস্ক নো-সার্ভিস’ বাস্তবায়ন ও স্বাস্থ্যবিধি প্রতিপালনে বরিশাল নগরীতে রাতে ও দিনে দু’দফা অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় ২৫ ব্যক্তির নিকট থেকে ৭ হাজার ৮শ’ টাকা জরিমানা আদায় করা হয়।

শনিবার সকাল থেকে দুপুর পর্যন্ত নগরীর বাংলাবাজার, জিয়া সড়ক, চৌমাথা, বটতলা এলাকায় অভিযান চালানো হয়। দুই অভিযানেই নেতৃত্ব দেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফ দস্তেগীর।

এ সময় সরকারি নির্দেশনা অমান্য করে স্বাস্থ্যবিধি লঙ্ঘন এবং সংক্রামক রোগ বিস্তারের সম্ভাবনা থাকায় ৪ ব্যক্তির নিকট থেকে ২ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। পাশাপাশি একটি মুদি দোকানে মূল্যতালিকা প্রদর্শন না করায় ৩ হাজার টাকা অর্থদণ্ড করা হয়।

এছাড়া নৌ-পরিবহনে মাস্ক এর ব্যবহার নিশ্চিতকরণের লক্ষ্যে শুক্রবার রাতে লঞ্চঘাট এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। অভিযানকালে ২১ জনকে ৫ হাজার ৮শ’ টাকা অর্থদণ্ড দেয়া হয়।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net