রবিবার, ১৩ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, দুপুর ১:৪১

শিরোনাম :
বরিশাল বিভাগে ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত ২১১ জন শ্রদ্ধা-ভালোবাসায় সাংবাদিক পুলক চ্যাটার্জির শেষকৃত্য সম্পন্ন জীর্ণ হাসপাতাল দেখে ক্ষোভ, নদীভাঙন ঠেকাতে মাঠে নৌ প্রতিমন্ত্রী উজিরপুরে প্রায় ১০ কোটি টাকায় দৃষ্টিনন্দন সেতু, দেখতে প্রতিদিনই ভিড় ৩ মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ অভিযান আজ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী পটুয়াখালীতে বাস-অ্যাম্বুলেন্স সংঘর্ষ, রোগীর মৃত্যু বরিশালে সমকাল অফিস থেকে সাংবাদিক পুলক চ্যাটার্জির মরদেহ উদ্ধার বরিশালে বাস-মোটরসাইকেল সংঘর্ষে প্রাণ গেল যুবক বরিশালে ডেঙ্গু আক্রান্ত আরও ২৫ জন দেশকে এগিয়ে নিতে বরিশাল অঞ্চলের সম্ভাবনাকে কাজে লাগাতে হবে: চীফ হুইপ

বরিশালে অ্যাম্বুলেন্স চাপায় যুবকের মৃত্যু

dynamic-sidebar

নিজস্ব প্রতিবেদক ॥ বরিশালের বাকেরগঞ্জ উপজেলায় অ্যাম্বুলেন্সের চাপায় রিপন খান (৪০) নামের এক যুবক মারা গেছেন।বোয়ালিয়া বাজারে কেনাকাটা শেষে বাসায় ফিরতে গিয়ে রাস্তা পার হওয়ার সময় বরিশালগামী দ্রুতগতির অ্যাম্বুলেন্স তাকে চাপা দেয়।

 

এতে ঘটনাস্থলেই ওই যুবকের মৃত্যু হয়।রোববার (১৫ নভেম্বর) সকাল পৌনে ১০টার দিকে বরিশাল-পটুয়াখালী মহাসড়কে দুর্ঘটনাটি ঘটে। নিহত রিপন খান ঝালকাঠির নলছিটি উপজেলার কুশঙ্গল গ্রামের মৃত চাঁন খানের ছেলে।প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, রিপন খান ছোট ভাইকে সঙ্গে নিয়ে বোয়ালিয়া বাজারে এসে কেনাকাটা করে বাসায় ফিরছিলেন।

 

 

একপর্যায়ে তিনি বোয়ালিয়া ব্রিজের খানিকটা দূরে রাস্তা পার হতে গেলে পটুয়াখালী থেকে আসা রোগীবাহী একটি অ্যাম্বুলেন্স তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। বিষয়টির সত্যতা নিশ্চিত করে বাকেরগঞ্জ থানার ওসি আবুল কালাম জানান,নিহত যুবকের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net