, ,

শিরোনাম :
বরিশালে সড়ক দুর্ঘটনায় আইনজীবীর মৃত্যু, আহত ২ বিএম কলেজের ছাত্রাবাসে গভীর রাতে উত্তেজনা, মুখোমুখি ছাত্রদল ও শিক্ষার্থীরা জাতীয় বিড়াল দিবস আজ মাতারবাড়ি বন্দর নিয়ে জাতীয় স্বার্থ বিসর্জন নয়: শফিকুর রহমান হাসানাত আবদুল্লাহসহ ৪ আসামির তদন্ত কর্মকর্তার জেরা আজ পছন্দের ক্লিনিকে পরীক্ষা না করায় রোগীর সঙ্গে চিকিৎসকের দুর্ব্যবহার বরিশালে হাসপাতালে খুলে পড়ল চলন্ত ফ্যান বিসিসি প্রশাসক শিরীনের সঙ্গে জিয়া মঞ্চের নবনিযুক্ত সাংগঠনিক সম্পাদক কাজী সজীবের সৌজন্য সাক্ষাৎ সন্ত্রাসবিরোধী আইনের মামলায় উপজেলা ছাত্রলীগ সভাপতি গ্রেপ্তার বরিশালে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করলেন বিসিসি প্রশাসক শিরীন
বরিশালে বিপুল পরিমাণ ইয়াবাসহ মাদক বিক্রেতা গ্রেপ্তার

বরিশালে বিপুল পরিমাণ ইয়াবাসহ মাদক বিক্রেতা গ্রেপ্তার

dynamic-sidebar

নিজস্ব প্রতিবেদক ॥বরিশাল শহরের রুপাতালী সিটি টোল প্লাজায় অভিযান চালিয়ে বিপুল সংখ্যক ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা (ডিবি) পুলিশ।

 

 

রোববার রাতে ডিবি পুলিশের উপ-পরিদর্শক (এসআই) দেলোয়ার হোসেনের নেতৃত্বাধীন এই অভিযানে গ্রেপ্তার যুবকের নাম সাজেদুল ইসলাম সাজু (২৮)।গ্রেপ্তার সাজেদুল ইসলাম সাজু খুলনার বায়জিদ থানাধীন সাংটেনারি বটতলা এলাকার ফয়েজ আহমেদের ছেলে।

 

 

ডিবি পুলিশের এসআই দেলোয়ার হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে বরিশাল কোতয়ালি থানাধীন রুপাতলী টোল প্লাজায় অভিযান চালিয়ে সাজুকে গ্রেপ্তার করা হয়। পরবর্তীতে তার শরীরে তল্লাশি চালিয়ে ১ হাজার পিস ইয়াবা পাওয়া যায়। এই ঘটনায় তার বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করেছে ডিবি পুলিশ।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net