রবিবার, ১৩ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, দুপুর ১:৪১

শিরোনাম :
বরিশাল বিভাগে ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত ২১১ জন শ্রদ্ধা-ভালোবাসায় সাংবাদিক পুলক চ্যাটার্জির শেষকৃত্য সম্পন্ন জীর্ণ হাসপাতাল দেখে ক্ষোভ, নদীভাঙন ঠেকাতে মাঠে নৌ প্রতিমন্ত্রী উজিরপুরে প্রায় ১০ কোটি টাকায় দৃষ্টিনন্দন সেতু, দেখতে প্রতিদিনই ভিড় ৩ মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ অভিযান আজ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী পটুয়াখালীতে বাস-অ্যাম্বুলেন্স সংঘর্ষ, রোগীর মৃত্যু বরিশালে সমকাল অফিস থেকে সাংবাদিক পুলক চ্যাটার্জির মরদেহ উদ্ধার বরিশালে বাস-মোটরসাইকেল সংঘর্ষে প্রাণ গেল যুবক বরিশালে ডেঙ্গু আক্রান্ত আরও ২৫ জন দেশকে এগিয়ে নিতে বরিশাল অঞ্চলের সম্ভাবনাকে কাজে লাগাতে হবে: চীফ হুইপ
বরিশালে জননেতা ভাসানীর ৪৪তম মৃত্যুবার্ষিকীতে শ্রদ্ধাঞ্জলি নিবেদন

বরিশালে জননেতা ভাসানীর ৪৪তম মৃত্যুবার্ষিকীতে শ্রদ্ধাঞ্জলি নিবেদন

dynamic-sidebar

নিজস্ব প্রতিবেদকঃ মজলুম জননেতা মওলানা আবদুল হামিদ খান ভাসানীর ৪৪তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে বরিশালে জনতার শ্রদ্ধাঞ্জলি নিবেদন অনুষ্ঠিত হয়েছে। গণসংহতি আন্দোলন বরিশাল জেলা শাখার উদ্যোগে মঙ্গলবার সকাল ১০টায় নগরীর সদর রোডের অশ্বিনী কুমার হলের সামনে এই শ্রদ্ধাঞ্জলি নিবেদনের আয়োজন করা হয়।

শুরুতে মওলানা ভাসানীর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন জেলা গণসংহতি আন্দোলনের নেতাকর্মীরা। এরপর পর্যায়ক্রমে ছাত্র ফেডারেশন, মওলানা ভাসানী পাঠাগার, ইউনাইটেড কমিউনিস্ট লীগ, কমিউনিস্ট পার্টি, ঐক্য ন্যাপ, ভাসানী অনুসারী পরিষদসহ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে মাওলানা ভাসানীর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়।

এ সময় গণসংহতি আন্দোলন জেলা কমিটির সভাপতি দেওয়ান আব্দুর রশিদ নিলুর সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন ইউনাইটেড কমিউনিস্ট লীগের কেন্দ্রীয় কমিটির সম্পাদক ম-লীর সদস্য অধ্যাপক আব্দুস ছাত্তার, জেলা কমিউনিস্ট পার্টির সভাপতি মিজানুর রহমান সেলিম এবং জেলা বাসদ’র সদস্য সচিব ডা. মনীষা চক্রবর্তী সহ অন্যান্যরা।

বক্তারা মওলানা ভাসানীর বর্ণাঢ্য কর্মময় জীবনীর উপর আলোকপাত করে তার জীবনাদর্শ ধারণ করার জন্য সকলের প্রতি আহ্বান জানান।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net