রবিবার, ১৩ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, বিকাল ৩:৪৩

শিরোনাম :
বরিশাল বিভাগে ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত ২১১ জন শ্রদ্ধা-ভালোবাসায় সাংবাদিক পুলক চ্যাটার্জির শেষকৃত্য সম্পন্ন জীর্ণ হাসপাতাল দেখে ক্ষোভ, নদীভাঙন ঠেকাতে মাঠে নৌ প্রতিমন্ত্রী উজিরপুরে প্রায় ১০ কোটি টাকায় দৃষ্টিনন্দন সেতু, দেখতে প্রতিদিনই ভিড় ৩ মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ অভিযান আজ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী পটুয়াখালীতে বাস-অ্যাম্বুলেন্স সংঘর্ষ, রোগীর মৃত্যু বরিশালে সমকাল অফিস থেকে সাংবাদিক পুলক চ্যাটার্জির মরদেহ উদ্ধার বরিশালে বাস-মোটরসাইকেল সংঘর্ষে প্রাণ গেল যুবক বরিশালে ডেঙ্গু আক্রান্ত আরও ২৫ জন দেশকে এগিয়ে নিতে বরিশাল অঞ্চলের সম্ভাবনাকে কাজে লাগাতে হবে: চীফ হুইপ
বাংলাদেশ পুলিশ শুরু থেকেই করোনা মোকাবিলায় জনগণের পাশে দাঁড়িয়েছে-বিএমপি কমিশনার

বাংলাদেশ পুলিশ শুরু থেকেই করোনা মোকাবিলায় জনগণের পাশে দাঁড়িয়েছে-বিএমপি কমিশনার

dynamic-sidebar

নিজস্ব প্রতিবেদক ॥বরিশাল মেট্রোপলিটন পুলিশ (বিএমপি) কমিশনার মোঃ শাহাবুদ্দিন খান বলেছেন,‘আমরা দেখছি সারা বিশ্বে করোনার দ্বিতীয় ঢেউ শুরু হয়েছে। আমাদের দেশেও শীত মৌসুমে করোনার মৃত্যু হার বেড়েছে।

 

আর স্বাস্থ্য সুরক্ষায় ৮০ শতাংশ সুরক্ষা দেয় মাস্ক ব্যবহার। দুঃখজনক হলোও মাস্ক ব্যবহারের ক্ষেত্রে জনসচেনতা নেই, এটার প্রভাব আছে। তবে বাংলাদেশ পুলিশ শুরু থেকে করোনা মোকাবিলায় জনগণের সঙ্গে কাজ করেছে এবং মানবিক সাহায্য সহযোগিতা নিয়ে মানুষের পাশে দাঁড়িয়েছে।

 

 

করোনার দ্বিতীয় ঢেউ আসার আগেই যাতে করে সঠিকভাবে করোনা প্রতিরোধ করতে পারি, তার জন্য সচেতনতামূলক প্রচার-প্রচারণাসহ ব্যাপক কর্মসূচি শুরু করেছে মেট্রোপলিটন পুলিশ।করোনা প্রতিরোধে মাস্ক ব্যবহারে বরিশালে সচেতনতামূলক র‌্যালি করেছে বরিশাল মেট্রোপলিটন পুলিশ।কোতোয়ালি মডেল থানার আয়োজনে বুধবার (১৮ নভেম্বর) বেলা ১১টায় নগরীর শহীদ মিনার চত্বর থেকে এ র‌্যালির উদ্ধোধন কালে তিনি এ সব কথা বলেন।

 

 

এসময় বরিশাল মেট্রোপলিটন পুলিশের (বিএমপি) অতিরিক্ত কমিশনার প্রলয় চিসিম, উপ-পুলিশ কমিশনার (সাপ্লাই অ্যান্ড লজিস্টিকস) মো. জুলফিকার আলী হায়দার, উপ-পুলিশ কমিশনার (সদর দপ্তর) আবু রায়হান মুহাম্মদ সালেহ, উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) মো. মোকতার হোসেন, উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক) মো. জাকির হোসেন মজুমদার, উপ-পুলিশ কমিশনার (উত্তর) মো. খাইরুল আলম, উপ-পুলিশ কমিশনার (নগর বিশেষ শাখা) মো. জাহাঙ্গীর মল্লিক, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) মো. জাকারিয়া রহমান জিকু, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (উত্তর) মো. ফজলুল করিম, বরিশাল কোতোয়ালি মডেল থানার ওসি মো. নুরুল ইসলামসহ পুলিশের ঊর্ধ্বতন ও বিভিন্ন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net