শনিবার, ১২ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, দুপুর ১:৫৫

বরিশালে সড়ক দুর্ঘটনায় মোটর সাইকেল আরোহী নিহত

বরিশালে সড়ক দুর্ঘটনায় মোটর সাইকেল আরোহী নিহত

dynamic-sidebar

নিজস্ব প্রতিবেদক ॥বরিশালের বাকেরগঞ্জ উপজেলার পাদ্রিশিবপুর ইউনিয়নে পারশিবপুর এলাকায় যাত্রীবাহী বাসের ধাক্কায় মো. মাসুদ খান (২৮) নামে এক মোটরসাইকেল আরোহী যুবক নিহত হয়েছেন।

 

 

শুক্রবার দুপুর সোয়া ১টার দিকে এই দুর্ঘটনা ঘটে। এতে আরও দুই ব্যক্তি আহত হন।আহতদের উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। নিহত মো. মাসুদ খান পটুয়াখালীর দুমকি উপজেলার লেবুখালীর মোশারেফ খানের ছেলে। আহতদের একজনের নাম সাইফুল ইসলাম রুবেল।

 

 

তবে অপরজনের নাম জানাতে পারেনি পুলিশ।দুর্ঘটনাস্থল পরিদর্শনকারী বাকেরগঞ্জ থানার উপ-পরিদর্শক মো. বশির জানান, মাসুদ খান সহ তিন যুবক লেবুখালী থেকে একটি মোটর সাইকেলে বাকেরগঞ্জের রঘুনাথপুরে যাচ্ছিল। দুপুর সোয়া ১টার দিকে বাকেরগঞ্জ-বরগুনা সড়কের পাদ্রিশিবপুর এলাকা অতিক্রমকালে বিপরীতমুখী একটি যাত্রীবাহী বাস তাদের মোটর সাইকেলকে ধাক্কা দিয়ে দ্রুত পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই মাসুদ খানের মৃত্যু হয়।

 

অপর দুইজন গুরুতর আহত হন। স্থানীয়রা আহত দুইজনকে উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে। এ ঘটনায় মামলা দায়ের সহ আইনগত ব্যবস্থা নেয়ার কথা বলেন উপ-পরিদর্শক মো. বশির।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net