, ,

শিরোনাম :
পছন্দের ক্লিনিকে পরীক্ষা না করায় রোগীর সঙ্গে চিকিৎসকের দুর্ব্যবহার বরিশালে হাসপাতালে খুলে পড়ল চলন্ত ফ্যান বিসিসি প্রশাসক শিরীনের সঙ্গে জিয়া মঞ্চের নবনিযুক্ত সাংগঠনিক সম্পাদক কাজী সজীবের সৌজন্য সাক্ষাৎ সন্ত্রাসবিরোধী আইনের মামলায় উপজেলা ছাত্রলীগ সভাপতি গ্রেপ্তার বরিশালে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করলেন বিসিসি প্রশাসক শিরীন যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বরিশালে বৃক্ষরোপণ কর্মসূচি চাহিদার ৩০ ভাগ বিদ্যুৎ সরবরাহে ভয়াবহ মানবিক বিপর্যয়ের কবলে বরিশাল অঞ্চল নজরুল বর্ষের চিত্রাঙ্কনে বাজিমাত, এবার জাতীয় পর্যায়ের অপেক্ষায় খুদে পার্থ কোটিপতি ছেলের ফ্ল্যাটে জায়গা হয়নি বৃদ্ধ মায়ের, মিলল পচন ধরা মরদেহ! শেরে বাংলার নামে পদ্মা সেতুর নামকরণের দাবি
করোনায় আক্রান্ত হয়ে ভোলা কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপ-পরিচালকের মৃত্য

করোনায় আক্রান্ত হয়ে ভোলা কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপ-পরিচালকের মৃত্য

dynamic-sidebar

ভোলা প্রতিনিধি ॥ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক (ভোলা জেলা) কৃষিবিদ হরলাল মধু করোনায় আক্রান্ত হয়ে বরিশাল মেডিক‌্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

 

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) রাতে তিনি মারা যান।হরলাল মধুর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক।শুক্রবার (২০ নভেম্বর) এক শোকবার্তায় কৃষিমন্ত্রী বলেন, কৃষিবিদ হরলাল মধু অত্যন্ত নিষ্ঠার সঙ্গে কৃষি ও কৃষকের উন্নয়নে কাজ করে গেছেন। করোনার ঝুঁকির মধ্যেও তিনি তার দায়িত্ব সুচারুভাবে পালন করেছেন।

 

 

কৃষির উন্নয়নে তার অবদান সবার কাছে স্মরণীয় হয়ে থাকবে।কৃষিমন্ত্রী তার বিদেহী আত্মার শান্তি কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।অপর এক শোকবার্তায় কৃষিবিদ হরলাল মধুর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন কৃষিসচিব মো. মেসবাহুল ইসলাম।শোকবার্তায় কৃষিসচিব বলেন, কৃষিবিদ হরলাল মধু ছিলেন একজন সৎ, চৌকস ও কর্তব্যপরায়ণ কর্মকর্তা। তার মৃত্যুতে কৃষিক্ষেত্রে এক অপূরণীয় ক্ষতি হয়ে গেলো।

 

 

তার কর্মস্পৃহা ও অবদান কৃষিবিদসহ সবার কাছে স্মরণীয় হয়ে থাকবে।বিসিএস (কৃষি) ক্যাডারের ১০ম ব্যাচের সদস্য কৃষিবিদ হরলাল মধু ভোলায় উপ-পরিচালক হিসাবে কর্মরত ছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই পুত্র এবং অসংখ্যা গুণগ্রাহী রেখে গেছেন। তার বাড়ি মাদারীপুর জেলার রাজৈর নটাখোলা গ্রামে।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net