শনিবার, ১২ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, দুপুর ১:৫৫

বরিশালে যাত্রিবাহী বাসে ড্রাম ভর্তি তরুনীর লাশ উদ্ধার

dynamic-sidebar

নিজস্ব প্রতিবেদক ॥ বরিশালে বাসের ছাদ থেকে ড্রাম ভর্তি অজ্ঞাত এক নারীর (৩০) লাশ উদ্ধার করেছে পুলিশ।শুক্রবার (২১ নভেম্বর) রাত আনুমানিক ৮টার দিকে বরিশাল মাদারীপুর সীমান্তের ভুরঘাটা বাসস্ট্যান্ড থেকে লাশটি উদ্ধার করে গৌরনদী মডেল থানা পুলিশ।

 

পুলিশ জানিয়েছে, রাতে বরিশালের আন্তঃরুটে যাতায়াতকারী আরসি পরিবহনের একটি বাস বরিশালের কেন্দ্রীয় নথুল্লাবাদ বাস টার্মিনাল থেকে ভুরঘাটার উদ্দেশ্যে ছেড়ে যায়। বাসটি নগরীর গড়িয়ারপার এলাকায় আসলে ড্রামে কাচের জিনিস রয়েছে বলে উল্লেখ করে অজ্ঞাত এক যাত্রী বাসে উঠে।

 

 

পরবর্তীতে বাসটি ভুরঘাটা স্ট্যান্ডে আসার পর সকল যাত্রী নেমে গেলে অজ্ঞাত ঐ ব্যাক্তি যাত্রীদের সাে কৌশলে ড্রামটি না নিয়ে বাস থেকে নেমে যায়।এদিকে, বাস নিয়ে বরিশালের উদ্দেশ্যে রওনার পূর্বে গাড়িটি পরিস্কার-পরিচ্ছন্ন করার মুহুর্তে ড্রামটি হেলপার-সুপারভাইজারের নজরে আসলে তাদের সন্দেহ হয়। পরে তারা ড্রামটি খুলে অজ্ঞাত এক তরুনীর লাশ দেখে হতভম্ভ হয়ে পরে। এরপর তারা স্থানীয়দের সহায়তায় গৌরনদী থানা পুলিশকে খবর দিলে পুলিশ এসে লাশটি উদ্ধার করে।

 

 

বিষয়টি নিশ্চিত করে গৌরনদী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আফজাল হোসেন জানান, ঐ নারী একটি বোরকা পরিহিত ছিল। তার বয়স আনুমানিক ৩০ বছর। ময়নাতদন্তের জন্য লাশ বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। এ বিষয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলে জানিয়েছেন বরিশাল জেলার অতিরিক্ত পুলিশ সুপার মো. নাইমুল হক।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net