রবিবার, ১৩ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, বিকাল ৩:৪৬

শিরোনাম :
বরিশাল বিভাগে ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত ২১১ জন শ্রদ্ধা-ভালোবাসায় সাংবাদিক পুলক চ্যাটার্জির শেষকৃত্য সম্পন্ন জীর্ণ হাসপাতাল দেখে ক্ষোভ, নদীভাঙন ঠেকাতে মাঠে নৌ প্রতিমন্ত্রী উজিরপুরে প্রায় ১০ কোটি টাকায় দৃষ্টিনন্দন সেতু, দেখতে প্রতিদিনই ভিড় ৩ মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ অভিযান আজ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী পটুয়াখালীতে বাস-অ্যাম্বুলেন্স সংঘর্ষ, রোগীর মৃত্যু বরিশালে সমকাল অফিস থেকে সাংবাদিক পুলক চ্যাটার্জির মরদেহ উদ্ধার বরিশালে বাস-মোটরসাইকেল সংঘর্ষে প্রাণ গেল যুবক বরিশালে ডেঙ্গু আক্রান্ত আরও ২৫ জন দেশকে এগিয়ে নিতে বরিশাল অঞ্চলের সম্ভাবনাকে কাজে লাগাতে হবে: চীফ হুইপ
ফায়ার সার্ভিসের রাষ্ট্রীয় পদক পেলেন বরিশালের ইমরান মৃধা

ফায়ার সার্ভিসের রাষ্ট্রীয় পদক পেলেন বরিশালের ইমরান মৃধা

dynamic-sidebar

নিজস্ব প্রতিবেদক ॥ অগ্নি নির্বাপণ ও উদ্ধার কাজে বীরত্বপূর্ণ অবদানের স্বীকৃতি হিসেবে বাংলাদেশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ‘‘প্রেসিডেন্ট ফায়ার পদক’’ পদক পেয়েছেন বরিশাল জেলার বাকেরগঞ্জ উপজেলার ২নং চরাদি ইউনিয়নের ৭নং ওয়ার্ড হলতা গ্রামের মোঃ হাবিব মৃধার পূত্র মোঃ ইমরান মৃধা।

সে বাংলাদেশ ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের স্পেশাল ফোর্সের সৈনিক পদে নিয়োজিত আছেন। গত শনিবার (২১ নভেম্বর) রাজধানীর কাজী আলাউদ্দিন রোডে ফায়ার সার্ভিসের সদর দপ্তরে ফায়ার সার্ভিস সপ্তাহের সমাপনী অনুষ্ঠানে ইমরান মৃধাকে রাষ্ট্রীয় পদক পড়িয়ে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের সচিব মো. শহিদুজ্জামান এবং বাংলাদেশ ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স এর মহাপরিচালক বিগ্রেডিয়ার জেনারেল মোঃ সাজ্জাদ হোসেন।

ইমরান হোসেন তার এই সাফল্য মা-বাবা ও বরিশাল বাসিকে উৎসর্গ করেন। জানা গেছে, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সে সাহসিকতা, ঝুঁকিপূর্ণ ও সেবামূলক কাজের স্বীকৃতিস্বরূপ ২০২০ সালে ১০ জনকে ‘প্রেসিডেন্ট ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স পদক’ ও ৯ জনকে ‘প্রেসিডেন্ট ফায়ার সার্ভিস ও ডিফেন্স (সেবা) পদক প্রদান করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

এই পদক প্রাপ্তরা এককালীন অনুদান ৭৫,০০০ টাকা এবং মাসিক ১,০০০ করে ভাতা পাবেন। প্রেসিডেন্ট ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স (সেবা) পদক প্রাপ্তরা এককালীন অনুদান ৫০,০০০ টাকা এবং মাসিক ১,০০০ টাকা করে ভাতা পাবেন।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net