নিজস্ব প্রতিবেদকঃ বরিশাল নগরীর বান্দরোডস্থ বিআইপি গেট এলাকায় অভিযান চালিয়ে ৫ পিস নেশাজাতীয় ইনজেকশনসহ জনৈক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা (ডিবি) পুলিশ।
শনিবার রাতে কেতয়ালি মডেল থানাধীন ওই এলাকা থেকে গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) সুজিত গোমস্তা এবং রেহান উদ্দিন সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে মো. সোহাগ মোল্লা (৪০) নামের ব্যক্তিকে গ্রেপ্তার করেন।গ্রেপ্তার সোহাগ মোল্লা বাকেরগঞ্জের গারুলিয়া ইউনিয়নের চরবালিগা গ্রামের মোল্লা বাড়ির মৃত মোক্তার আলী মোল্লার ছেলে।
গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) সুজিত গোমস্তা এবং রেহান উদ্দিন জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সোহাগ মোল্লাকে গ্রেপ্তার করা হয়। এসময় তার শরীরে তল্লাশি চালিয়ে ৯০৫ এ্যাম্পুল বিভিন্ন প্রকারের নেশা জাতীয় ইনজেকশন উদ্ধার করা হয়েছে।পরবর্তীতে ডিবি পুলিশ বাদী হয়ে এই সংক্রান্তে কোতয়ালি মডেল থানায় একটি মামলা করেছে।
Desing & Developed BY EngineerBD.Net
Leave a Reply