শনিবার, ১২ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, দুপুর ১২:৪১

কুয়াকাটা সড়কে ট্রলির চাপায় মোটরসাইকেল চালকের মৃত্যু

কুয়াকাটা সড়কে ট্রলির চাপায় মোটরসাইকেল চালকের মৃত্যু

dynamic-sidebar

পটুয়াখালী প্রতিনিধিঃ পটুয়াখালীর মহিপুরে মালবাহী ট্রলির চাপায় মো. সোহেল মোল্লা (২৫) নামে এক মোটরসাইকেল চালকের মৃত্যু হয়েছে। রোববার (২৯ নভেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে মহিপুর থানার লতাচাপলী ইউনিয়নের তুলাতলী গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

 

এলাকাবাসী জানায়, তরমুজ খেতের শ্রমিক নিয়ে সোহেল মোল্লা সেখানে আসেন। শ্রমিকদের নামিয়ে মোটরসাইকেল ঘোরানোর সময় দ্রুত গতিতে আসা ট্রলি তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ সময় ট্রলিচালক রুবেল গাড়ি ফেলে পালিয়ে যান।
নিহত সোহেল মোল্লা ধুলাসার ইউনিয়নের পশ্চিম চাপলী গ্রামের আনোয়ার মোল্লার ছেলে।

 

মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান বলেন, দুর্ঘটনার খবর পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ পাঠানো হয়েছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পটুয়াখালী মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net