মঙ্গলবার, ৪ঠা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ১:৩১

শিরোনাম :
দগ্ধ তিনজনকে ঢাকায় প্রেরণ, দায়িত্ব নেবে বিভাগীয় প্রশাসন উজিরপুরে বৃষ্টিতে ভিজছে সরকারি দুস্থ ত্রাণের কম্বল দুর্গাসাগর থেকে হরিণ নিখোঁজের এক বছর পর কেয়ারটেকার-পাহারাদার গ্রেপ্তার বরিশালে ঘরের পাশে রাখা বালুভর্তি বস্তায় হঠাৎ বিস্ফোরণ, শিশুসহ দগ্ধ ৩ পটুয়াখালীতে জেলের জালে ধরা পড়ল ২৬ কেজির ভোল মাছ পদ্মাসেতুর সুফল মিললেও শিল্পে আশানুরূপ অগ্রগতি নেই বরিশালে ভোলা-বরিশাল সেতু হলে জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ সহজ হবে বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্রদলের ৩ নেতাকে মারধর! বিক্ষোভের মুখে এবার বরিশালের সিভিল সার্জনকে প্রত্যাহার লোডশেডিং ও ‘ভুতুড়ে’ বিদ্যুৎ বিলে অতিষ্ঠ মেহেন্দিগঞ্জবাসী
নির্বাচনে ‌বিএন‌পিকে চান ওবায়দুল কাদের

নির্বাচনে ‌বিএন‌পিকে চান ওবায়দুল কাদের

dynamic-sidebar

 

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএন‌পির মতো বড় দলকে বাইরে রেখে ফাঁকা মা‌ঠে গোল দি‌তে চায় না আওয়ামী লীগ।

কাদের বলেন, সরকারের উন্নয়ন অর্জনের বহু। আম‌রা দুর্বল প্র‌তিপক্ষ চাই না। শ‌ক্তিশালী প্রতিপক্ষ চাই।

তি‌নি আরও বলেন, শেখ হা‌সিনা একটা পদ্মা সেতু ক‌রে যা ক‌রছেন, বিএন‌পি তার গোটা শাসনাম‌লে তা করে দেখাতে পারেনি।

শুক্রবার (১৩ অক্টোবর) বিকেলে মিরপুরে বৌদ্ধ ধর্মালম্বীদের ক‌ঠিন চিবর দান অনুষ্ঠানে তি‌নি প্রধান অ‌তি‌থির বক্তব্য রাখ‌ছিলেন।

‘বিএন‌পি‌কে নির্বাচন থে‌কে বাই‌রে রাখ‌তে খা‌লেদার গ্রেফতা‌রি প‌রোয়ানা জা‌রি’- ‌মির্জা ফখরু‌লের এমন বক্ত‌ব্যের পরিপ্রে‌ক্ষি‌তে ওবায়দুল কা‌দের ব‌লেন, বিএন‌পি এক‌টি বড় দল। তা‌দের বাই‌রে রে‌খে ফাঁকা মা‌ঠে গোল দে‌ব না। উন্নয়ন অর্জ‌নের বহু কর্ম আছে আওয়ামী লীগের। একটা পদ্মা সেতু ক‌রে যা ক‌রে‌ছে শেখ হা‌সিনা, বিএন‌পি গোটা শাসনাম‌লে তা কর‌তে পা‌রেনি। আর গ্রেফতা‌রি প‌রোয়ানা জা‌রি ক‌রেছেন আদালত।

 

তি‌নি আরও ব‌লেন, আম‌রা দুর্বল প্র‌তিপক্ষ চাই না। শ‌ক্তিশালী প্রতিপ্রক্ষ‌কে পরা‌জিত কর‌বে আওয়ামী লীগ।

 

ওবায়দুল কা‌দের ব‌লেন, রো‌হিঙ্গা জন‌স্রোত সাম্প্রদা‌য়িক সংস্কৃ‌তি‌তে আঘাত হানতে পা‌রেনি। হা‌সিনা সরকারের যথাযথ অবস্থা‌নের কার‌ণে নিরাপত্তা ব্যবস্থা সৃ‌ষ্টি করায় কোথাও কোনো অঘটন ঘ‌টেনি।

 

ভ‌বিষ্যতে কোনো অবস্থা‌তে যাতে রামু বৌদ্ধ ম‌ন্দি‌রের সেই বিপর্যয়কর প‌রি‌স্থি‌তি না ঘটে এ ব্যাপারে সরকার সজাগ ও স‌চেষ্ট।

 

ওবায়দুল কা‌দের ব‌লেন, যারা সাম্প্রদা‌য়িক সম্প্র‌তি নষ্ট ক‌রে তা‌দের কোনো দল নেই। শেখ হা‌সিনা তা‌দের প্র‌তি‌রোধ কর‌তে প্রস্তুত।

 

তি‌নি ব‌লেন, সরকা‌রের বা‌কি মেয়া‌দে পার্বত্য শা‌ন্তিচু‌ক্তির শতকরা ৮০ ভাগ বাস্তবায়ন হ‌বে।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net