, ,

শিরোনাম :
কোটিপতি ছেলের ফ্ল্যাটে জায়গা হয়নি বৃদ্ধ মায়ের, মিলল পচন ধরা মরদেহ! শেরে বাংলার নামে পদ্মা সেতুর নামকরণের দাবি গৌরনদীতে নাশকতার পরিকল্পনার অভিযোগে গ্রেপ্তার সাত উজিরপুর ভূমি অফিসের ২ কর্মচারী প্রত্যাহার, গাড়িচালককে অব্যাহতি কেডিসিতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে আবু নাসের রহমাতুল্লাহ মুলাদীতে হাতবোমা তৈরির সময় বিস্ফোরণ, আহত ৬ যুবক বরিশাল ক্যাডেট কলেজ এলাকায় ডোবায় ইতালি পরিবহনের বাস আবারো বেদখল হচ্ছে বরিশালের বেলস পার্ক বরিশাল বিশ্ববিদ্যালয়য়ে বাড়ছে সাপের উপদ্রব, শিক্ষার্থীদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ বরিশালে লক্ষ্মীর হাটে প্রতিমা-কলাগাছ কিনতে ভক্তদের ভিড়
উজিরপুরে বিয়ের প্রলোভন দেখিয়ে গার্মেন্টস কর্মীকে ধর্ষণ

উজিরপুরে বিয়ের প্রলোভন দেখিয়ে গার্মেন্টস কর্মীকে ধর্ষণ

dynamic-sidebar

নিজস্ব প্রতিবেদকঃ  বরিশালের উজিরপুরে বিয়ের প্রলোভন দেখিয়ে গার্মেন্টস কর্মীকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।

 

 

অভিযোগ ও ভূক্তভোগী সুত্রে জানা যায় উপজেলার বামরাইল ইউনিয়নের হস্তিশুন্ড গ্রামের বজলুর রহমান হাওলাদারের ছেলে লম্পট সরোয়ার হাওলাদার(৩৫)বিবাহিত একই গ্রামের মৃত আবুল কাসেম মৃধার মেয়ে গার্মেন্টস কর্মী(৩২)কে বিয়ের প্রলোভন দেখিয়ে বিভিন্ন সময় আত্বীয় স্বজনদের বাড়ীতে নিয়ে সরলতার সুযোগ নিয়ে ফুসলিয়ে ইচ্ছার বিরুদ্ধে রাত্রী যাপন করতে বাধ্য করায় এবং একাধিকবার জোরপূর্বক ধর্ষণ করেছে।

 

 

 

এরই ধারাবাহিকতায় ১ জুলাই দ্রুত তাকে বিবাহ করবে বলে সরোয়ার ওই নারীর কাছ থেকে ধারের কথা বলে নগদ ৫০ হাজার টাকা হাতিয়ে নেয়। এর কিছুদিন পরে বিবাহের কথা বলায় সরোয়ার তালবাহানা শুরু করে ।এরপর লম্পট সরোয়ারের কূ-মতলব বুঝতে পেরে কোন উপায়ন্তু না পেয়ে ওই নারী বাদী হয়ে ২৪ নভেম্বর উজিরপুর মডেল থানায় অভিযুক্ত সরোয়ারের বিরুদ্ধে অভিযোগ দায়ের করে।

 

 

জানা যায় লম্পট সরোয়ার তার বিয়ের কথা গোপন রেখেই গার্মেন্টস কর্মীকে প্রেমের ফাঁদে ফেলে বিয়ের প্রলোভন দেখিয়ে একাধিকবার ধর্ষন করেছে।এব্যাপারে এস.আই বাপ্পি জানান অভিযোগ পেয়ে ২৫ নভেম্বর ঘটনাস্থল পরিদর্শণ করেছি এবং ভুক্তভোগী নারীকে মামলা দেয়ার পরামর্শ দিয়েছি। অভিযুক্ত ওই লম্পটকে দ্রুত গ্রেফতার পূর্বক দৃষ্টান্তমূলক শাস্ত্রির দাবি জানিয়ে উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ জিয়াউল আহসানসহ প্রশাসনের উর্ধ্বতন কর্তৃপক্ষের সু-দৃষ্টি কামনা করেন অসহায় নারী।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net