রবিবার, ২রা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ১০:৫৭

শিরোনাম :
লোডশেডিং ও ‘ভুতুড়ে’ বিদ্যুৎ বিলে অতিষ্ঠ মেহেন্দিগঞ্জবাসী বানারীপাড়ায় ১৭ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার ঢাকা-বরিশাল মহাসড়কে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস খাদে, আহত অন্তত ২০ বরিশালের ৬ রুটে চলছে বাস ধর্মঘট, যাত্রীদের ভোগান্তি জুলাই শহীদদের আত্মত্যাগ আমাদের জীবনের অনুপ্রেরণা : বরিশাল সিটি প্রশাসক আদালতের নির্দেশে ২৮টি চোরাই গরু নিলামে বিক্রি শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে ৪ মাস পর গ্রেপ্তার মাদ্রাসাশিক্ষক বরিশালে ২৮০ পিস ইয়াবাসহ মাদককারবারি গ্রেপ্তার তৃতীয়বার গিনেসবুকে বরিশালের নিপা বরিশালে কোস্ট গার্ডের অভিযানে ২ ড্রেজার-বাল্কহেডসহ আটক ৭

আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ চরমোনাইয়ের মাহফিল

dynamic-sidebar

এইচ আর হীরা ॥ মুসলিম উম্মাহর শান্তি, মুক্তি ও উন্নতি, করোনা মহামারি থেকে বিশ্ববাসীকে হেফাজত এবং করোনা ভাইসরাসে মৃতদের রুহের মাগফিরাত কামনার মধ্য দিয়ে শেষ হয়েছে বরিশাল চরমোনাই দরবার শরিফের বার্ষিক ওয়াজ মাহফিল।

 

সোমবার(৩০ নভেম্বর) সকালে আখেরি মোনাজাতের মধ্য দিয়ে মাহফিলের সমাপ্তি হয়।সকাল ৯ টায় শুরু হওয়া ৩০ মিনিট স্থায়ী আখেরি মোনাজাত পরিচালনা করেন চরমোনাই পীর মুফতি সৈয়দ রেজাউল করীম। মাহফিলের মাঠ উপচে আশপাশের বাড়ির বাগান, আঙিনা, নদীর পাড়সহ বিভিন্ন স্থানে কয়েক লাখ মুসল্লি মোনাজাতে অংশ নেন।

 

 

মোনাজাতের আগে ফজরের নামাজের পর শেষ বয়ানে চরমোনাই পীর বলেন, আল্লাহবিমুখ হলে মানুষের মধ্যে মানবতা থাকে না। তারা অপরাধে জড়িয়ে পড়ে। তাই আমাদের সবার মধ্যে আল্লাহভীতি এবং আল্লাহ ও রাসুলের (সা.) প্রতি পূর্ণ আনুগত্য থাকতে হবে।তিনি আরও বলেন, আল্লাহ ও তার রাসুল মনোনীত ব্যতীত অন্য কোন তন্ত্র-মন্ত্র কখনোই গ্রহণ করা যাবে না। যারা আল্লাহ ও তার রাসুলের আদর্শ ব্যতীত অন্য আদর্শ গ্রহণ করে তারা প্রথভ্রষ্ট।আয়োজকরা জানান, গত শুক্রবার শুরু হওয়া তিন দিনের মাহফিলে মূল বয়ান হয় সাতটি।

 

 

তার মধ্যে পীর মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করীম পাঁচটি ও মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম করেন দুটি বয়ান।মোনাজাত শেষে আগত মুসুল্লিরা শত শত বাস, লঞ্চ ও ট্রলার যোগে নিজ গন্তব্যের উদ্দেশে রওয়ানা দেন। চলতি বছর চরমোনাই এলাকায় ২টি মাঠজুড়ে মাহফিল অনুষ্ঠিত হয়। নদীর বিস্তৃর্ণ এলাকা, মাঠের আশপাশের বাগান, ঘড়বাড়ির আঙিনাসহ সবখানে বিপুলসংখ্যক মুসল্লিদের উপস্থিতিতে তিল ধারণে ঠাঁই ছিল না।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net