, ,

শিরোনাম :
কার্যক্রম নিষিদ্ধ বানারীপাড়া আ.লীগের ১০ নেতার জামিন নামঞ্জুর বরিশাল-ঢাকা মহাসড়কে অ্যাম্বুল্যান্স-মাহিন্দ্রা সংঘর্ষে নিহত ১ শিক্ষার্থীদের অর্থ আত্মসাৎ, বরিশালের সেই নার্সিং কলেজ চেয়ারম্যানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা! ফেনসিডিলসহ গ্রেফতারের ১২ বছর পর রায়, দুজনের যাবজ্জীবন পিরোজপুরে গৃহবধূকে ধর্ষণ ও হত্যার মামলায় প্রধান আসামি গ্রেপ্তার আগৈলঝাড়ায় প্রবাসী স্বামীকে ভিডিও কলে রেখে স্ত্রীর বিষপান সিটিস্ক্যান মেশিনে শুয়ে টেকনিশিয়ানের বিশ্রামের ভিডিও ভাইরাল ঢাবিকে বিশ্বের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়ের কাতারে নিয়ে যাওয়ার আহ্বান রাষ্ট্রপতির ঝালকাঠিতে ডিবির অভিযানে ১০০ গ্রাম গাঁজাসহ মাদক বিক্রির ৩০ হাজার টাকা উদ্ধার, গ্রেফতার ২ আন্তর্জাতিক ‘বঙ্গোপসাগর সংলাপে’ ববি’র পাঁচ শিক্ষার্থী
দেশের অগ্রযাত্রায় কারিগরি জ্ঞান সম্পন্ন মানুষের বিশেষ ভূমিকা রাখতে হবে : পানি সম্পদ প্রতিমন্ত্রী

দেশের অগ্রযাত্রায় কারিগরি জ্ঞান সম্পন্ন মানুষের বিশেষ ভূমিকা রাখতে হবে : পানি সম্পদ প্রতিমন্ত্রী

dynamic-sidebar

নিজস্ব প্রতিবেদক ॥ বরিশাল টেকনিক্যাল ট্রেনিং ইনস্টিটিউটের (টিটিসি) ২৭৫তম ব্যাচের প্রশিক্ষিত শিক্ষার্থীদের মাঝে সনদ বিতরন এবং ২৭৬তম কোর্সের উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।শনিবার (০৫ ডিসেম্বর) সকাল ১১টায় পানি সম্পদ প্রতিমন্ত্রী কর্নেল (অব.) জাহিদ ফারুক এমপি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিদেশ গমনেচ্ছু টিটিসি’র বিদায়ী শিক্ষার্থীদের মাঝে সনদ বিতরন ও নতুন কোর্সের উদ্বোধন করেন।

 

জেলা প্রশাসক এসএম অজিয়র রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পানি সম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক এমপি। বিশেষ অতিথি ছিলেন টিটিসি’র অধ্যক্ষ মো. গোলাম কবির, মহিলা টিসিসি’র অধ্যক্ষ আলী আহম্মেদ ইমরান, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) প্রশান্ত কুমার দাস ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মুনিবুর রহমান।

 

 

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে পানি সম্পদ প্রতিমন্ত্রী কর্নেল (অব.) জাহিদ ফারুক এমপি বলেন, দেশ উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে। দেশের অগ্রযাত্রায় কারিগরি জ্ঞান সম্পন্ন মানুষের বিশেষ ভূমিকা রাখতে হবে। প্রধানমন্ত্রীর নেতৃত্বে সবার সম্মিলিত প্রচেস্টায় ২০৪১ সালের মধ্যে বাংলাদেশ বিশ্বের অন্যতম উন্নত রাস্ট্রে পরিনত হবে। উন্নয়ন অগ্রযাত্রায় যার যার অবস্থান থেকে ভূমিকা রাখার জন্য সবার প্রতি আহ্বান জানান পানি সম্পদ প্রতিমন্ত্রী।অনুষ্ঠানে টিটিসি’র কারিগরি কোর্স সম্পন্ন করা ২৭৫তম ব্যাচের বিদেশগমনেচ্ছু ৫জন শিক্ষার্থীর মাঝে সনদ বিতরন করেন পানি সম্পদ প্রতিমন্ত্রী। এর আগে প্রতিমন্ত্রী টিটিসি ও মহিলা টিটিসি’র সার্বিক কার্যক্রম পরিদর্শন করেন।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net