মঙ্গলবার, ৪ঠা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ১২:১১

শিরোনাম :
উজিরপুরে বৃষ্টিতে ভিজছে সরকারি দুস্থ ত্রাণের কম্বল দুর্গাসাগর থেকে হরিণ নিখোঁজের এক বছর পর কেয়ারটেকার-পাহারাদার গ্রেপ্তার বরিশালে ঘরের পাশে রাখা বালুভর্তি বস্তায় হঠাৎ বিস্ফোরণ, শিশুসহ দগ্ধ ৩ পটুয়াখালীতে জেলের জালে ধরা পড়ল ২৬ কেজির ভোল মাছ পদ্মাসেতুর সুফল মিললেও শিল্পে আশানুরূপ অগ্রগতি নেই বরিশালে ভোলা-বরিশাল সেতু হলে জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ সহজ হবে বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্রদলের ৩ নেতাকে মারধর! বিক্ষোভের মুখে এবার বরিশালের সিভিল সার্জনকে প্রত্যাহার লোডশেডিং ও ‘ভুতুড়ে’ বিদ্যুৎ বিলে অতিষ্ঠ মেহেন্দিগঞ্জবাসী বানারীপাড়ায় ১৭ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার
বরিশালে ব্যাটারি চালিত রিকশা শ্রমিক-মালিকদের অনশন

বরিশালে ব্যাটারি চালিত রিকশা শ্রমিক-মালিকদের অনশন

dynamic-sidebar

পুলিশের অভিযানে আটক হওয়া ব্যাটারি চালিত রিকশা ছেড়ে দেওয়াসহ নগরের রিকশা চলাচলের অনুমতির দাবিতে বরিশালে অনশন কর্মসূচি পালন করেছে ব্যাটারি চালিত রিকশা শ্রমিক-মালিক সংগ্রাম কমিটি।

মঙ্গলবার (১৭ অক্টোবর) সকাল ১০ টা থেকে দুপুর ১২ টা পর্যন্ত নগরের অশ্বিনী কুমার হল চত্বরে এ কর্মসূচি পালন করা হয়।

বরিশাল ব্যাটারি চালিত রিকশা শ্রমিক-মালিক সংগ্রাম কমিটির আহবায়ক শাহজাহান মিস্ত্রির সভাপতিত্বে অনুষ্ঠিত অনশন কর্মসূচিতে বক্তব্য রাখেন মো. রুস্তম আলী, শহিদুল ইমলাম প্রমুখ।

এ সময় বক্তারা বলেন, ব্যাটারি চালিত রিকশা যারা চালায় তারা খেটে খাওয়া মেহনতি মানুষ। সেই মেহনতি মানুষের উপার্জনের মাধ্যম রিকশা আটক করে রাখা হচ্ছে। ফলে রিকশা চালকের পরিবারগুলো মানবেতর জীবন যাপন করছে। আর এখন কিস্তির টাকা পরিশোধ না করে শ্রমিক-মালিকদের পালিয়ে বেড়াতে হচ্ছে।

বক্তারা আরও বলেন, গত ১ মাসে ২ শতাধিক ব্যাটারি চালিত রিকশা আটক করা হয়েছে। গরীবের ওই রিকশা চালাতে যদি বিদ্যুতের অপচয় হয়, তবে ধনীদের এয়ার কন্ডিশন (এসি) চালাতে কি বিদ্যুৎ অপচয় হয় না? বিকল্প কর্মসংস্থান ছাড়া রিকশা উচ্ছেদ চলবে না জানিয়ে বক্তারা আটক করা রিকশা অবিলম্বে ছেড়ে দেয়ার আহবান জানান। পাশাপাশি নীতিমালা প্রণয়নের মাধ্যমে ব্যাটারি চালিত রিকশা চলাচলের অনুমতি দেওয়ার দাবিও জানান।

এদিকে, গত কয়েক বছর ধরে বরিশাল নগরের বিভিন্নস্থানে ২ হাজারের মতো ব্যাটারি চালিত রিকশা চলাচল করছে। যার কোনো লাইসেন্স বা বৈধতা না থাকায় সেগুলো আটক করা হচ্ছে দাবি পুলিশের।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net