মঙ্গলবার, ৪ঠা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ১:৪২

শিরোনাম :
দগ্ধ তিনজনকে ঢাকায় প্রেরণ, দায়িত্ব নেবে বিভাগীয় প্রশাসন উজিরপুরে বৃষ্টিতে ভিজছে সরকারি দুস্থ ত্রাণের কম্বল দুর্গাসাগর থেকে হরিণ নিখোঁজের এক বছর পর কেয়ারটেকার-পাহারাদার গ্রেপ্তার বরিশালে ঘরের পাশে রাখা বালুভর্তি বস্তায় হঠাৎ বিস্ফোরণ, শিশুসহ দগ্ধ ৩ পটুয়াখালীতে জেলের জালে ধরা পড়ল ২৬ কেজির ভোল মাছ পদ্মাসেতুর সুফল মিললেও শিল্পে আশানুরূপ অগ্রগতি নেই বরিশালে ভোলা-বরিশাল সেতু হলে জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ সহজ হবে বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্রদলের ৩ নেতাকে মারধর! বিক্ষোভের মুখে এবার বরিশালের সিভিল সার্জনকে প্রত্যাহার লোডশেডিং ও ‘ভুতুড়ে’ বিদ্যুৎ বিলে অতিষ্ঠ মেহেন্দিগঞ্জবাসী

বাবুগঞ্জে শিশুকে ধর্ষণের অভিযোগে মামলা

dynamic-sidebar

বরিশালের বাবুগঞ্জে পাঁচ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে সুভাষ চন্দ্র পাল (৫০) নামে এক বই বিক্রেতার নামে মামলা হয়েছে।

মঙ্গলবার (১৭ অক্টোবর) সকালে ভিকটিমকে মেডিকেল পরীক্ষার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এরআগে সোমবার (১৬ অক্টোবর)দিবাগত রাতে থানায় শিশুটির নানী বাদী হয়ে সুভাষের নামে মামলা করেন।

মামলা সূত্রে জানা গেছে, শুক্রবার (১৩ অক্টোবর) সন্ধ্যায় সুভাষ পার্শবর্তী ব্যবসা প্রতিষ্ঠানের মালিকের শিশু মেয়েকে চকলেট খাওয়ানোর কথা বলে বইয়ের গোডাউনে নিয়ে একাধিবার শিশুটিকে ধর্ষণ করেন।

পরে শিশুটিকে মুমুর্ষ অবস্থায় উদ্ধার হওয়ার পরে বিষয়টি জানাজানি হয়। তবে আসামিপক্ষের চাপের কারণে আইনি পদক্ষেপ নিতে বিলম্ব হচ্ছিলো। পরবর্তীতে সোমবার রাতে ধর্ষণের মামলাটি করে ভিকটিমের পরিবার।

বাবুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সালাম বাংলানিউজকে জানান, এই পাঁচ বছরের মধ্যে একটি শিশুর ধর্ষণের ঘটনায় মামলা হয়েছে। আসামিকে গ্রেফতারের জন্য চেষ্টা চলছে।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net