বৃহস্পতিবার, ১৭ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ২:৪৮

শিরোনাম :
দক্ষিণাঞ্চলের ২ হাজার ৫৯৯ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নেই প্রধান শিক্ষক স্বামীকে হত্যা করে ঘরে তালা দিয়ে পালালেন স্ত্রী বরিশালে বাসচাপায় মাদ্রাসাশিক্ষিকা নিহত অবশেষে সমকালের পাওনা টাকা বুঝে পেল নিহত সাংবাদিক পুলকের পরিবার বেড নেই, মেঝে ও সিঁড়িতেই ডেঙ্গু চিকিৎসা পিরোজপুরে ১২ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেপ্তার বরিশালে কার্যক্রম নিষিদ্ধ আ. লীগ নেতা গ্রেপ্তার বরিশালে স্ত্রী হত্যায় প্রকৌশলী স্বামীর যাবজ্জীবন কারাদণ্ড বরিশালের ইন্দো বাংলা ফার্মাসিউটিক্যালস কারখানা বন্ধ ঘোষণা ওয়ার্ল্ড ভিশনের উদ্যোগে ২২ নম্বর ওয়ার্ডকে বাল্যবিয়ে-শিশুশ্রমমুক্ত করার অঙ্গীকার

ববি শিক্ষার্থীদের আন্দোলন ৭ দিনের জন্য স্থগিত

dynamic-sidebar

নিজস্ব প্রতিবেদক: বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় জড়িতদের গ্রেফতার ও শিক্ষার্থীদের নিরাপত্তার আশ্বাসে সাতদিনের জন্য কর্মসূচি স্থগিত করেছেন শিক্ষার্থীরা। তবে দাবি না মানলে সাতদিন পর আবারও আন্দোলনে নামবেন শিক্ষার্থীরা।

বুধবার (১৭ ফেব্রুয়ারি) পুলিশ, বিশ্ববিদ্যালয় প্রশাসনের সঙ্গে বৈঠক শেষে বিকাল ৩টার দিকে কর্মসূচি স্থগিতের ঘোষণা দেন শিক্ষার্থীরা।

এর আগে মঙ্গলবার (১৬ ফেব্রুয়ারি) রাত ১টার দিকে নগরীর রূপাতলী হাউজিং এলাকায় ছাত্রবাসে হামলার ঘটনায় রাত দেড়টা থেকে বরিশাল-কুয়াকাটা সড়ক অবরোধ করেন শিক্ষার্থীরা। এতে সীমাহীন দুর্ভোগে পড়ে সাধারণ মানুষ। বুধবার বেলা ১১টার দিকে শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের সামনের সড়কে থাকা একটি বাসে আগুন দেয়।

আন্দোলনে অংশ নেয়া শিক্ষার্থীরা জানান, বাস শ্রমিকদের সঙ্গে দ্বন্দ্বের জেরে রাত ১টার দিকে রূপাতলী হাউজিং এলাকায় ববি শিক্ষার্থীদের বেশ কয়েকটি ছাত্রবাসে হামলা চালানো হয়। এতে ১৬-২০ শিক্ষার্থী আহত হয়। তাদের বেশ কয়েকজন শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছে।

শিক্ষার্থীদের অভিযোগ, মঙ্গলবার দুপুরে বিআরটিসির বাস কাউন্টারের স্টাফদের সঙ্গে ঝামেলা হলেও রাতের হামলায় রূপাতলী বাস স্ট্যান্ডের শ্রমিকসহ বিভিন্ন লোকজন অংশ নেয়। রূপাতলী বাস মালিক সমিতির এক নেতার ইন্ধনে ছাত্রাবাসে হামলা চালানো হয়।

বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) সহকারী প্রক্টর সুপ্রভাত হালদার জানান, বিষয়টি সমাধানের বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ, পুলিশ প্রশাসন শিক্ষার্থীদের নিয়ে বৈঠক হয়েছে। বৈঠকে পুলিশের ঊর্ধবতন কর্মকর্তারা হামলাকারীদের দ্রুত গ্রেফতারের আশ্বাস দেন। এর প্রেক্ষিতে শিক্ষার্থীরা সাতদিনের জন্য কর্মসূচি স্থগিত করেছে।

ঘটনাস্থলে থাকা বরিশাল কোতয়ালি মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরুল ইসলাম জানান, শিক্ষার্থীরা কর্মসূচি স্থগিত করে সড়ক থেকে চলে গেছে। ফলে বরিশাল-কুয়াকাটা সড়কে যান চলাচল শুরু হয়েছে। পরিস্থিতি এখন স্বাভাবিক রয়েছে।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net