বুধবার, ৫ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ২:১৪

কবি ফররুখ আহমদের প্রয়াণ

dynamic-sidebar

ফিচার ডেস্ক |ইতিহাস আজীবন কথা বলে। ইতিহাস মানুষকে ভাবায়, তাড়িত করে। প্রতিদিনের উল্লেখযোগ্য ঘটনা কালক্রমে রূপ নেয় ইতিহাসে। সেসব ঘটনাই ইতিহাসে স্থান পায়, যা কিছু ভাল, যা কিছু প্রথম, যা কিছু মানবসভ্যতার অভিশাপ-আশীর্বাদ।

তাই ইতিহাসের দিনপঞ্জি মানুষের কাছে সবসময় গুরুত্ব বহন করে। এই গুরুত্বের কথা মাথায় রেখে বাংলা নিউজের পাঠকদের জন্য নিয়মিত আয়োজন ‘ইতিহাসের এই দিনে’।

১৯ অক্টোবর, ২০১৭, বৃহস্পতিবার। ০৪ কার্তিক, ১৪২৪ বঙ্গাব্দ। একনজরে দেখে নিন ইতিহাসের এই দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যু দিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়।

ঘটনা
• ১৩৮৬ – জার্মানির সবচেয়ে প্রাচীন উচ্চশিক্ষা প্রতিষ্ঠান হাইডেলবার্গ বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়।
• ১৯৫৪ – একদল অস্ট্রেলিয়ান অভিযাত্রী পৃথিবীর ষষ্ঠ উচ্চতম পর্বত ‘চো ওইয়ু’ বিজয় করেন।

জন্ম
• ১৬০৫ – স্যার টমাস ব্রাউন, ব্রিটিশ সাহিত্যিক।
• ১৮৯৭ – অধ্যাপক সেলিমুজ্জামান সিদ্দিকী, পাকিস্তানি শিক্ষাবিদ ও বিজ্ঞানী।
• ১৯১০ – সুব্রহ্মণ্যন চন্দ্রশেখর, ব্রিটিশ ভারতে জন্মগ্রহণকারী মার্কিন জ্যোতিঃপদার্থবিজ্ঞানী।
• ১৯২৮ – মিজানুর রহমান চৌধুরী, বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী। তিনি রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের আমলে ১৯৮৬ সালের ৯ জুলাই থেকে ১৯৮৮ সালের ২৭ মার্চ পর্যন্ত বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন।

মৃত্যু
• ১৯৩৭ – আর্নেস্ট রাদারফোর্ড, নিউজিল্যান্ডের নিউক্লীয় পদার্থবিজ্ঞানী।
• ১৯৭২ – কিথ জনসন, বিখ্যাত অস্ট্রেলিয়ান ক্রিকেট প্রশাসক।
• ১৯৭৪- ফররুখ আহমদ, বাঙালি কবি। তিনি ‘মুসলিম রেনেসাঁর কবি’ হিসেবে পরিচিত বেশি। তার কবিতায় বাংলার অধঃপতিত মুসলিম সমাজের পুনর্জাগরণের অনুপ্রেরণা প্রকাশ পেয়েছে। বিংশ শতাব্দীর এই কবি ইসলামী ভাবধারার বাহক হলেও তার কবিতা প্রকরণকৌশল, শব্দচয়ন এবং বাকপ্রতিমার অনন্য বৈশিষ্ট্যে সমুজ্জ্বল। আধুনিকতার সব লক্ষণ তার কবিতায় পরিব্যাপ্ত। ১৯৬০ সালে ফররুখ আহমদ বাংলা একাডেমি পুরস্কার লাভ করেন। তিনি ১৯৬৫ সালে প্রেসিডেন্ট পদক ‘প্রাইড অব পারফরমেন্স’ এবং ১৯৬৬ সালে
আদমজী পুরস্কার ও ইউনেস্কো পুরস্কার অর্জন করেন। ১৯৭৭ ও ১৯৮০ সালে তাকে যথাক্রমে মরণোত্তর একুশে পদক ও স্বাধীনতা পদক দেওয়া হয়।
• ২০০৪ – কেনেথ আইভার্সন, টুরিং পুরস্কার বিজয়ী কম্পিউটার বিজ্ঞানী।

 

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net