, ,

শিরোনাম :
ঢাকা-বরিশাল মহাসড়কে আ’লীগের অবরোধ, যান চলাচল বন্ধ সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে মারধরের অভিযোগ, ছাত্রশক্তির আহ্বায়কসহ ৬ জনের বিরুদ্ধে মামলা ইভটিজিংয়ের অভিযোগ জানিয়েও মেলেনি প্রতিকার, বখাটের মারধরে আহত স্কুলছাত্রী কুয়াকাটায় নিষিদ্ধ ছাত্রলীগ নেতা সাদ্দাম গ্রেপ্তার নিজের উদ্যোগে রাস্তা সংস্কার, অসহায়দের পাশে নজরুল ইসলাম দশমিনায় স্কুল ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন প্রতিমন্ত্রী নূরুল হক এমপি বরিশাল বিমানবন্দরে ধারাবাহিক চুরি-অনুপ্রবেশ, নিরাপত্তা ব্যবস্থার দুর্বলতা নিয়ে প্রশ্ন বানারীপাড়ায় কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের ২ নেতা গ্রেপ্তার বরিশালে অন্তু বিশ্বাসের ওপর হা’মলার বিচার ও সাইবার মামলা প্রত্যাহারের দাবিতে সমাবেশ সুবিধা বঞ্চিত শিশুদের মাঝে শিক্ষার আলো ছড়াচ্ছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা
বরিশালে দার্শনিক আরজ আলী মাতুব্বরের স্মরন সভা অনুষ্ঠিত

বরিশালে দার্শনিক আরজ আলী মাতুব্বরের স্মরন সভা অনুষ্ঠিত

dynamic-sidebar

শামীম আহমেদ ॥ “শিকল ছিঁড়ে এসো গণমানুষের ভিড়ে” এই প্রতিপাদ্য নিয়ে মুক্তমনা, স্ব-শিক্ষিত ও প্রথা বিরোধী লেখক ও দার্শনিক আরজ আলী মাতুব্বরের ১২১তম জন্মদিন স্মরণে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

 

আজ শুক্রবার (১৭) ডিসেম্বর বরিশাল গণনাট্য সংস্থার আয়োজনে বিকালে নগরীর রায় রোডের খেয়ালী গ্রুপ থিয়েটার মিলনায়তন সভা কক্ষে স্মরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

 

অধ্যাপক শাহ আজিজুর রহমান খোকনের সভাপতিত্বে স্মরন সভা অনুষ্ঠানে প্রধান অতিথি হয়ে আলোচনা সভায় বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা ও বাংলাদেশের ইউনাইটেড কমিউনিস্ট লীগ কেন্দ্রীয় সম্পাদক মন্ডলীর সদস্য, অধ্যাপক আবদুস সাত্তার।

 

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন শহীদ আবদুর রব সেরনিয়াবাত বরিশাল প্রেস ক্লাব সাবেক সভাপতি ও বরিশাল আইনজীবী সমিতি সাবেক সভাপতি এ্যাডভোকেট মানবেন্দ্র বটব্যাল।

 

এসময় আরজ আলী মাতুব্বরের প্রতিস্মৃতি চারন করে বক্তব্য রাখেন বিএম কলেজের ইংরেজী বিভাগের সাবেক বিভাগীয় প্রধান প্রফেসর মাহবুবুল আলম সেলিম,সি.পি.বি বরিশাল জেলা সভাপতি ও শিক্ষক নেতা অধ্যক্ষ মিজানুর রহমান সেলিম, অধ্যাপক লুৎফে আলম, অধ্যাপক জলিলুর রহমান,বাংলাদেশ কলেজ-শিক্ষক সমিতি বিভাগীয় যুগ্ম আহবায়ক অধ্যক্ষ আমিনুর রহমান খোকন,

বরিশাল জেলা ট্রেড ইউনিয়ন সভাপতি এ্যাড, একে আজাজাদ,অধ্যক্ষ মোহসেনা বেগম পুতুল,সাংস্কৃতিক সংগঠন সমন্বয় পরিষদ সভাপতি অধ্যাপক নাজমুল হোসেন আকাশ,লেখক ও গবেষক বীর মুক্তিযোদ্ধা আবুল মান্নন,বিপ্লবী ওয়াকার্স পার্টি নেতা হারুন অর রসিদ, উপাধাক্ষ হারুন অর রসিদ, বরিশাল জেলা গণফোরাম সভাপতি এ্যাড, হিরন কুমার দাস মিঠু,গণ সংহতির মিরাজ রহমান ও মাকসুদ হাওলাদার।

 

বক্তরা স্মরন আলোচনা সভায় বলেন, অনেক বছর আগে আরজ আলী তিনি একটি সাম্যবাদী শোষন মুক্ত অসাম্প্রদায়ীক কুসংস্কার মুক্ত সমাজ প্রতিষ্ঠার কথা বলে গিয়েছিলেন।

 

কিন্ত বর্তমানে আমরা কি দেখছি দেশে আজ সাম্প্রদায়ীকতা মাথা চাড়া দিয়ে উঠেছে, কর্পোরেট পুজি বাজারীরা আজ ধনী-গরীবের মধ্যে পাহাড় সমান শোষন, জুলুম,ঘুষ,দূর্নীতি আজ সমাজের রন্দ্রে রক্তে পৌছে গেছে।

 

তাই আজ আরজ আলী মাতুব্বরের দর্শন খুবই প্রয়োজন হয়ে উঠেছে। আমরা এই দর্শন যদি ধারন করতে পারি তাহলে সমাজকে একটি অসম্প্রদায়ীক দূর্নীতি মুক্ত সমাজ গড়ে তোল সম্ভব হবে।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net