শুক্রবার, ১৮ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, সকাল ৭:২০

শিরোনাম :
বরিশালে কবি জীবনানন্দ দাশের মৃত্যুবার্ষিকী পালিত

বরিশালে কবি জীবনানন্দ দাশের মৃত্যুবার্ষিকী পালিত

dynamic-sidebar

নানা আয়োজনে বরিশালে রূপসী বাংলার কবি জীবনানন্দ দাশের মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে রোববার (২২ অক্টোবর) সকালে শহরের বগুড়া রোডে জীবনানন্দ দাশ মিলনায়তন ও পাঠাগারে কবির প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়।

পরে সেখানে জাতীয় কবিতা পরিষদের উদ্যোগে আলোচনা সভার আয়োজন করা হয়। পরিষদের বরিশাল শাখার ভারপ্রাপ্ত সভাপতি ডা. মোশতাক আল মেহেদীর সভাপতিত্বে সভায় পাপিয়া জেসমিন, তৌফিক মারুফ, সুভাষ দাস নিতাই প্রমুখ বক্তব্য দেন।

অনুষ্ঠান সঞ্চালনা করেন সংগঠনের জেলা শাখার সাধারণ সম্পাদক পার্থ সারথি।

সভা শেষে কাজী সেলিনা, শোভন কর্মকার কৃষ্ণ, আতিকুর রহমান হিমু কবির কবিতা আবৃত্তি করেন।

এদিকে ‘আড্ডা ধানসিঁড়ি’র আয়োজনে জীবনানন্দ দাশকে নিবেদিত করে কবিতা আবৃত্তি ও আলোচনা সভার আয়োজন করা হয়।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net