শনিবার, ১লা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ১১:২১

শিরোনাম :
শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে ৪ মাস পর গ্রেপ্তার মাদ্রাসাশিক্ষক বরিশালে ২৮০ পিস ইয়াবাসহ মাদককারবারি গ্রেপ্তার তৃতীয়বার গিনেসবুকে বরিশালের নিপা বরিশালে কোস্ট গার্ডের অভিযানে ২ ড্রেজার-বাল্কহেডসহ আটক ৭ বরিশালের লাকুটিয়া খাল খনন না করেই রাষ্ট্রীয় কোষাগারে ফেরত কোটি কোটি টাকার বরাদ্দ নতুন ভবনের অপেক্ষায় ১৫০ শিক্ষার্থী, তপ্ত টিনশেডেই চলছে পাঠদান বরিশালজুড়ে মাদকের ভয়াল থাবা, শতাধিক স্পটে ওপেনে বিক্রি মানবপাচার মামলার আসামি ইলিয়াস ফকির গ্রেপ্তার হাসানাতের প্রাসাদ এখন শিয়াল-কুকুরের আস্তানা বরিশালের জয়ন্তী নদীতে ট্রলারে নৌ পুলিশের অভিযান, ইয়াবাসহ গ্রেপ্তার ১
বেপরোয়া বাস কেড়ে নিল ববি শিক্ষার্থীর প্রাণ

বেপরোয়া বাস কেড়ে নিল ববি শিক্ষার্থীর প্রাণ

dynamic-sidebar

খবর বরিশাল ডেস্কঃ ফরিদপুরের ভাঙ্গার মাধবপুরে গাছের সাথে সাকুরা পরিবহনের একটি বাসের ধাক্কায় আহত হয়ে ঢাকার কল্যাণপুর বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার (৮ নভেম্বর) বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ইসমাইল ইমন। তিনি বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের ৫ম ব্যাচের শিক্ষার্থী।

রবিবার (৬ নভেম্বর) ঢাকা-বরিশাল মহাসড়কে ফরিদপুরের ভাঙ্গার মাধবপুরে এ দুর্ঘটনা ঘটে।

জানা যায়, ইমন শনিবার (৫ নভেম্বর) রাতে ঢাকা থেকে বরিশালের উদ্দেশ্যে রওনা দেন। এ সময় মাধবপুরে আসার পর বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা লাগে। এতে আহত হন ইমন। পরে তাকে উদ্ধার করে ফরিদপুর শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার উন্নতি না হলে তাকে রাজধানীর কল্যাণপুরে বাংলাদেশ স্পেশালাইজড হসপিটালে ভর্তি করা হয়।

সহপাঠী সূত্রে জানা যায়, মাথা ও নাকে গুরুতর জখম হয়েছেন তিনি। এর আগে, পরিচয়ের অভাবে ফরিদপুর শেখ মুজিব মেডিকেল কলেজে তার চিকিৎসার সুযোগ মেলেনি।

এ বিষয়ে মার্কেটিং বিভাগের চেয়ারম্যান বঙ্কিম চন্দ্র সরকার বলেন, বিভাগের জন্য এটি সবচেয়ে দুঃখজনক মুহূর্ত তার বিদেহী আত্মার শান্তি কামনা করছি।

এদিকে, ইমনের এই অকাল প্রয়াণে শোক বার্তা দিয়েছেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. ছাদেকুল আরেফিন।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net