শনিবার, ১৯শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, সকাল ৬:৩১

শিরোনাম :
বরিশালে নিষেধাজ্ঞার শেষ সময়ে ৬৩ জেলের জেল-জরিমানা

বরিশালে নিষেধাজ্ঞার শেষ সময়ে ৬৩ জেলের জেল-জরিমানা

dynamic-sidebar

মা ইলিশ নিধন বন্ধের অভিযানের শেষ দিনে বরিশালের বিভিন্ন নদীতে অভিযান চালিয়ে আটক ৬৩ জনকে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে জেল ও জরিমানা করা হয়েছে। রোববার রাত পৌনে ১ টায় বিষয়টি নিশ্চিত করেছেন বরিশাল নৌ-থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বেল্লাল হোসেন। তিনি জানান, অভিযানের শেষ দিনে মৎস অফিসের কর্মকর্তা ও নৌ-পুলিশের সদস্যরা যৌথভাবে বরিশালের বিভিন্ন নদীতে অভিযান পরিচালনা করেন। অভিযানে রাত ৮ টা পর্যন্ত ৪৫ জনকে নদীতে মাছ শিকারের কাজে লিপ্ত থাকার সময় আটক করা হয়। পাশাপাশি ওই অভিযানে ১ লাখ ৭৫ হাজার মিটার জাল ও ৫০ কেজি ইলিশ জব্দ করা হয়। আটকৃতদের রাতে বরিশাল নৌ-থানায় নিয়ে আসা হলে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ৮ জনকে ২ হাজার টাকা করে জরিমানা ও বাকীদের ১৫ দিন করে কারাদন্ড প্রদান করা হয়। অপরদিকে জব্দ জাল পুড়িয়ে ফেলা হয় এবং মাছ দুস্থদের মাঝে বিতরন করা হয়। অপরদিকে কোষ্টগার্ড অভিযান চালিয়ে বিভিন্ন এলাকা থেকে ১৮ জেলেকে আটক করে জেল জরিমানা আদায় করে।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net