বুধবার, ৫ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ১:৩৫

বরিশালে জেলা ও মহানগর আওয়ামীলীগের বর্ধিত সভা অনুষ্ঠিত

বরিশালে জেলা ও মহানগর আওয়ামীলীগের বর্ধিত সভা অনুষ্ঠিত

dynamic-sidebar

বঙ্গবন্ধুর আদর্শ বাস্তবায়নে সংগঠনকে গতিশীল করার লক্ষে জেলা ও মহানগর আওয়ামীলীগের বর্ধিত সভ অনুষ্ঠিত হয়েছে।

আজ সকাল ১১টায় বরিশাল সার্কিট হাউজ সভা কক্ষে এই বর্ধিত সভা অনুষ্ঠিত হয়।
স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রালয় সম্পকির্ত স্থায়ী কমিটির চেয়ারম্যান ও বরিশাল জেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ আবুল হাসনাত আবদুল্লাহ’র সভাপতিত্বে

অনুষ্ঠিত বর্ধিত সভার সভাপতি আলহাজ আবুল হাসনাত আবদুল্লাহ জেলা ও মহানগরের আগত নেতা-কর্মীদের উর্দেশ্যে সুচনা বক্তব্যতে বলেন আগামী ৩ই নভেম্বর ৪ জাতীয় নেতার জেল হত্যা দিবস ও ১০ই ডিসেম্বর স্বৈরাচার বিরোধী আন্দোলনের শহীদ নুর হোসেন দিবস পালন সহ আগামী সিটি নির্বাচন এবং আসন্ন জাতীয় সংসদ নির্বাচন নিয়ে দলকে আরো গতিশীল উজ্জিবিত ভাবে কাজ করার জন্য দিক নির্দেশনা দেন।
এসময় আরো বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও সংসদ সদস্য এ্যাড.তালুকদার মোঃ ইউনুস, জেলা আওয়ামীলীগ সহ-সভাপতি সাহানারা আবদুল্লাহ,সৈয়দ আনিছুর রহমান,মাহাবুব উদ্দিন আহমেদ (বীর বিক্রম),মহানগর আওয়ামীলীগ সভাপতি এ্যাড. গোলাম আব্বাস চৌধুরী দুলাল,সাধারন সম্পাদক এ্যাড.একে এম জাহাঙ্গির,যুগ্ন সম্পাদক সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ,মহানগর আওয়ামীলীগ সহ-সভাপতি আমিনুল ইসলাম তোতা,জেলা আওয়ামীলীগ যুগ্ন সম্পাদক এ্যাড. শেখ আঃ কাদের।

বর্ধিত সভায় জেলার উপজেলা চেয়ারম্যান,পৌর মেয়র,ইউপি চেয়ারম্যান সহ মহানগর আওয়ামীলীগের ৩০টি ওয়ার্ডের সকল প্রর্যায়ের নেতা-কর্মীরা উপস্থিত থেকে তারা দলের আগামী দিনের দলের করনিয় বিষয়ের উপর বক্তব্য রাখেন।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net