রবিবার, ২রা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ১১:৫২

শিরোনাম :
বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্রদলের ৩ নেতাকে মারধর! বিক্ষোভের মুখে এবার বরিশালের সিভিল সার্জনকে প্রত্যাহার লোডশেডিং ও ‘ভুতুড়ে’ বিদ্যুৎ বিলে অতিষ্ঠ মেহেন্দিগঞ্জবাসী বানারীপাড়ায় ১৭ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার ঢাকা-বরিশাল মহাসড়কে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস খাদে, আহত অন্তত ২০ বরিশালের ৬ রুটে চলছে বাস ধর্মঘট, যাত্রীদের ভোগান্তি জুলাই শহীদদের আত্মত্যাগ আমাদের জীবনের অনুপ্রেরণা : বরিশাল সিটি প্রশাসক আদালতের নির্দেশে ২৮টি চোরাই গরু নিলামে বিক্রি শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে ৪ মাস পর গ্রেপ্তার মাদ্রাসাশিক্ষক বরিশালে ২৮০ পিস ইয়াবাসহ মাদককারবারি গ্রেপ্তার

রাজাপুরে প্রতিপক্ষের হামলায় সাবেক ইউপি সদস্যসহ দুজন নিহত, আটক ২

dynamic-sidebar

ঝালকাঠি প্রতিনিধিঃ ঝালকাঠির রাজাপুরে সাবেক ইউপি সদস্যসহ দুজনকে কুপিয়ে হত্যা করা হয়েছে। নিহতদের পরিবারের দাবি, পুলিশকে মাদক কারবারির তথ্য দেওয়ার অভিযোগ তুলে তাদের কুপিয়ে হত্যা করা হয়েছে।

এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য দুজনকে আটকের বিষয়টি নিশ্চিত করলেও তাদের পরিচয় জানায়নি পুলিশ। আজ সোমবার রাত ৮টার দিকে ঝালকাঠির রাজাপুরের শুক্তাগড় ইউনিয়নের জগাইরহাট এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতেরা হলেন—রাজাপুর উপজেলার শুক্তাগড় ইউপির সাবেক সদস্য আব্দুর রব হাওলাদার ও তার ভাতিজা বেলায়েত হোসেন। বেলায়েত ওই এলাকার মকবুল হোসেনের ছেলে এবং সাবেক ইউপি সদস্য রব ওই এলাকার মফেজ হাওলাদারের ছেলে।

নিহতদের পরিবার বলছে, সোমবার বিকেলে সঙ্গে মাদক থাকার সন্দেহে স্থানীয় খাদেমের ছেলে রাজনকে রাজাপুর থানা-পুলিশ তাঁকে তল্লাশি করে ছেড়ে দেয়। এরপর পুলিশ চলে যাওয়ার পর ওই এলাকার মসজিদ সংলগ্ন এলাকায় রাজন, সজল, খাদেমসহ ৮-১০ জন আব্দুর রব হাওলাদার ও তাঁর ভাতিজা বেলায়েতকে ধারালো অস্ত্র দিয়ে শরীরের বিভিন্ন স্থানে কুপিয়ে ফেলে রেখে যায়। তাদের ডাক-চিৎকারে স্থানীয় লোকজন উদ্ধার করে রাজাপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁদের মৃত ঘোষণা করেন।

এ বিষয় রাজাপুর থানার অফিসার্স ইনচার্জ (ওসি) পুলক চন্দ্র রায় বলেন, ‘এ ঘটনায় মরদেহ উদ্ধার করা হয়েছে এবং আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। অভিযুক্তদের গ্রেপ্তারে পুলিশ অভিযান শুরু করেছে।’

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net