, ,

শিরোনাম :
ঝাড়ফুঁকের নামে কিশোরীর সঙ্গে শারীরিক সম্পর্ক, কবিরাজের বিরুদ্ধে মামলা ​বরিশালের সেরা প্যানেল আইনজীবীর সম্মাননা পেলেন অ্যাড. মো: তারিকুল ইসলাম ভ্যানচালকের ঘরে দুটি ‘কবর’ জেগে উঠেছে বলে দাবি, ঝাড়ফুঁক নিতে ভিড় ‘আ.লীগ গোপনে নয়, ওপেনে ঢাকা দখল করবে’ পোস্টের পর ছাত্রলীগ নেতা গ্রেফতার ধর্মকে পুঁজি করে রাজনৈতিক ফায়দা বন্ধ করতে হবে: জহির উদ্দিন স্বপন দুই পক্ষের দ্বন্দ্ব, বরিশালের ৬ রুটে বাস-থ্রি হুইলার চলাচল বন্ধ বরিশালে যুবকের রহস্যজনক মৃত্যু, শ্বশুরবাড়ির বিরুদ্ধে হত্যার অভিযোগ বরিশালে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে নির্ভুল তথ্য সংগ্রহের নির্দেশনা বরিশালে পরিত্যক্ত স্থান থেকে ৯ ককটেল উদ্ধার ছেলের মৃত্যুর খবর শুনে মারা গেলেন প্রবাসী বাবা
নাইজেরিয়ায় আত্মঘাতী হামলায় নিহত ১৩

নাইজেরিয়ায় আত্মঘাতী হামলায় নিহত ১৩

dynamic-sidebar

নাইজেরিয়ার মাইদুগুরি শহরে তিনটি আত্মঘাতী বোমা হামলায় ১৩ জন নিহত হয়েছে। হামলাকারী তিনজনই নারী। রোববার এ হামলা চালানো হয় বলে নিরাপত্তা বাহিনীর কর্মকর্তারা জানিয়েছেন।

নাম প্রকাশে অনিচ্ছুক এক সামরিক সূত্র জানিয়েছেন, স্থানীয় সময় রাত ৯টা ৪৫ মিনিটে মাইদুগুরির একটি ছোট রেস্তোঁরার কাছে এক আত্মঘাতী হামলাকারী বোমার বিস্ফোরণ ঘটায়। এর কয়েক মিনিট পর দুই হামলাকারী বোমার বিস্ফোরণ ঘটায়। তাৎক্ষনিকভাবে কেউ এ হামলার দায় স্বীকার করেনি।

নাইজেরিয়ায় অবশ্য সন্ত্রাসী গোষ্ঠী বোকো হারাম এ ধরণের হামলা চালিয়ে থাকে। ২০০৯ সাল থেকে সরকারি বাহিনীর সঙ্গে বোকো হারামের সংঘর্ষে এ পর্যন্ত ২০ হাজার লোক নিহত হয়েছে। এছাড়া বাস্তুচ্যুত হয়েছে প্রায় ২৬ লাখ লোক।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net