বৃহস্পতিবার, ১৭ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ১২:৩৬

শিরোনাম :
দক্ষিণাঞ্চলের ২ হাজার ৫৯৯ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নেই প্রধান শিক্ষক স্বামীকে হত্যা করে ঘরে তালা দিয়ে পালালেন স্ত্রী বরিশালে বাসচাপায় মাদ্রাসাশিক্ষিকা নিহত অবশেষে সমকালের পাওনা টাকা বুঝে পেল নিহত সাংবাদিক পুলকের পরিবার বেড নেই, মেঝে ও সিঁড়িতেই ডেঙ্গু চিকিৎসা পিরোজপুরে ১২ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেপ্তার বরিশালে কার্যক্রম নিষিদ্ধ আ. লীগ নেতা গ্রেপ্তার বরিশালে স্ত্রী হত্যায় প্রকৌশলী স্বামীর যাবজ্জীবন কারাদণ্ড বরিশালের ইন্দো বাংলা ফার্মাসিউটিক্যালস কারখানা বন্ধ ঘোষণা ওয়ার্ল্ড ভিশনের উদ্যোগে ২২ নম্বর ওয়ার্ডকে বাল্যবিয়ে-শিশুশ্রমমুক্ত করার অঙ্গীকার

বরিশালে একসঙ্গে ৪ সন্তানের জন্ম দিলেন গৃহবধূ

dynamic-sidebar

খবর বরিশাল ডেস্কঃ বরিশালে একসঙ্গে চার সন্তানের জন্ম দিলেন ঝালকাঠির কাঠালিয়ার এক গৃহবধূ। বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ (শেবাচিম) হাসপাতালে শুক্রবার দুপুর দুইটার দিকে অস্ত্রোপচারের মাধ্যমে তিন ছেলে ও এক মেয়েসন্তান প্রসব ক‌রেন মুক্তা আক্তার পুতুল।

তিনি ঝালকাঠির কাঠালিয়া উপজেলার সোনাউটা গ্রামের বাসিন্দা ও বাহরাইন প্রবাসী সিদ্দিকুর রহমানের স্ত্রী।

হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, সন্তানদের মা বর্তমানে সুস্থ থাকলেও শিশুদের শারীরিক অবস্থা পর্যবেক্ষণের জন্য নিউনেটাল ওয়ার্ডে রাখা হয়েছে।

হাসপাতালের সহকারী পরিচালক মনিরুজ্জামান শাহিন বলেন, ‘চারটি বাচ্চারই ওজন কম। অর্থাৎ, জন্ম নেয়ার সময় স্বাভাবিক একটি শিশুর শরীরে যে ওজন থাকার কথা, তা কারোরই নেই। তাই চার শিশুকেই হাসপাতালের নিউনেটাল ওয়ার্ডে বিশেষজ্ঞ চিকিৎসকের তত্ত্বাবধানে রাখা হয়েছে।’

শিশুদের শারিরীক গঠন ও বাহ্যিক সব কিছু স্বাভাবিক রয়েছে বলে জানান শেবাচিম হাসপাতালের শিশু বিভাগের প্রধান অধ্যাপক এম আর তালুকদার মুজিব।

সন্তানদের নানী মায়া বেগম জানান, ১০ বছর আগে তার মেয়ে মুক্তার বিয়ে হয়। গত রমজানে দেশে থাকলেও বর্তমানে মুক্তার স্বামী সিদ্দিকুর রহমান বাহরাইন আছেন। তাদের সংসারে ছয় বছরের একটি মেয়ে সন্তান রয়েছে।

তিনি জানান, বর্তমানে যে চার সন্তানের জন্ম হয়েছে তাদের নাম রাখা হয়েছে সায়েম, সালিম, আলিম ও আয়শা।

 

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net