, ,

শিরোনাম :
ভ্যানচালকের ঘরে দুটি ‘কবর’ জেগে উঠেছে বলে দাবি, ঝাড়ফুঁক নিতে ভিড় ‘আ.লীগ গোপনে নয়, ওপেনে ঢাকা দখল করবে’ পোস্টের পর ছাত্রলীগ নেতা গ্রেফতার ধর্মকে পুঁজি করে রাজনৈতিক ফায়দা বন্ধ করতে হবে: জহির উদ্দিন স্বপন দুই পক্ষের দ্বন্দ্ব, বরিশালের ৬ রুটে বাস-থ্রি হুইলার চলাচল বন্ধ বরিশালে যুবকের রহস্যজনক মৃত্যু, শ্বশুরবাড়ির বিরুদ্ধে হত্যার অভিযোগ বরিশালে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে নির্ভুল তথ্য সংগ্রহের নির্দেশনা বরিশালে পরিত্যক্ত স্থান থেকে ৯ ককটেল উদ্ধার ছেলের মৃত্যুর খবর শুনে মারা গেলেন প্রবাসী বাবা বিএনপি নেতার আপত্তিকর ভিডিও ভাইরাল, বহিষ্কারের দাবি বরিশালে নিঁখোজ কিশোর উদ্ধার, হানিট্রাপ চক্রের ৬ সদস্য গ্রেপ্তার

বরিশালে একসঙ্গে ৪ সন্তানের জন্ম দিলেন গৃহবধূ

dynamic-sidebar

খবর বরিশাল ডেস্কঃ বরিশালে একসঙ্গে চার সন্তানের জন্ম দিলেন ঝালকাঠির কাঠালিয়ার এক গৃহবধূ। বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ (শেবাচিম) হাসপাতালে শুক্রবার দুপুর দুইটার দিকে অস্ত্রোপচারের মাধ্যমে তিন ছেলে ও এক মেয়েসন্তান প্রসব ক‌রেন মুক্তা আক্তার পুতুল।

তিনি ঝালকাঠির কাঠালিয়া উপজেলার সোনাউটা গ্রামের বাসিন্দা ও বাহরাইন প্রবাসী সিদ্দিকুর রহমানের স্ত্রী।

হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, সন্তানদের মা বর্তমানে সুস্থ থাকলেও শিশুদের শারীরিক অবস্থা পর্যবেক্ষণের জন্য নিউনেটাল ওয়ার্ডে রাখা হয়েছে।

হাসপাতালের সহকারী পরিচালক মনিরুজ্জামান শাহিন বলেন, ‘চারটি বাচ্চারই ওজন কম। অর্থাৎ, জন্ম নেয়ার সময় স্বাভাবিক একটি শিশুর শরীরে যে ওজন থাকার কথা, তা কারোরই নেই। তাই চার শিশুকেই হাসপাতালের নিউনেটাল ওয়ার্ডে বিশেষজ্ঞ চিকিৎসকের তত্ত্বাবধানে রাখা হয়েছে।’

শিশুদের শারিরীক গঠন ও বাহ্যিক সব কিছু স্বাভাবিক রয়েছে বলে জানান শেবাচিম হাসপাতালের শিশু বিভাগের প্রধান অধ্যাপক এম আর তালুকদার মুজিব।

সন্তানদের নানী মায়া বেগম জানান, ১০ বছর আগে তার মেয়ে মুক্তার বিয়ে হয়। গত রমজানে দেশে থাকলেও বর্তমানে মুক্তার স্বামী সিদ্দিকুর রহমান বাহরাইন আছেন। তাদের সংসারে ছয় বছরের একটি মেয়ে সন্তান রয়েছে।

তিনি জানান, বর্তমানে যে চার সন্তানের জন্ম হয়েছে তাদের নাম রাখা হয়েছে সায়েম, সালিম, আলিম ও আয়শা।

 

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net