সোমবার, ৩রা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ২:০৭

শিরোনাম :
বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্রদলের ৩ নেতাকে মারধর! বিক্ষোভের মুখে এবার বরিশালের সিভিল সার্জনকে প্রত্যাহার লোডশেডিং ও ‘ভুতুড়ে’ বিদ্যুৎ বিলে অতিষ্ঠ মেহেন্দিগঞ্জবাসী বানারীপাড়ায় ১৭ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার ঢাকা-বরিশাল মহাসড়কে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস খাদে, আহত অন্তত ২০ বরিশালের ৬ রুটে চলছে বাস ধর্মঘট, যাত্রীদের ভোগান্তি জুলাই শহীদদের আত্মত্যাগ আমাদের জীবনের অনুপ্রেরণা : বরিশাল সিটি প্রশাসক আদালতের নির্দেশে ২৮টি চোরাই গরু নিলামে বিক্রি শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে ৪ মাস পর গ্রেপ্তার মাদ্রাসাশিক্ষক বরিশালে ২৮০ পিস ইয়াবাসহ মাদককারবারি গ্রেপ্তার
প্রবীণ সাংবাদিক বীরমুক্তিযোদ্ধা এসএম ইকবাল স্মরণেস্মরণে শোকসভা অনুষ্ঠিত

প্রবীণ সাংবাদিক বীরমুক্তিযোদ্ধা এসএম ইকবাল স্মরণেস্মরণে শোকসভা অনুষ্ঠিত

dynamic-sidebar

খবর বরিশাল ডেস্কঃ শহীদ আব্দুর রব সেরনিয়াবাত বরিশাল প্রেসক্লাবের সাবেক সভাপতি, প্রবীণ সাংবাদিক, আইনজীবী, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও মুক্তিযোদ্ধা এসএম ইকবাল স্মরণে শোকসভা ও দোয়া-মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২১ অক্টোবর) বেলা সাড়ে ১১টায় শহীদ আব্দুর রব সেরনিয়াবাত বরিশাল প্রেসক্লাবের হলরুমে এই শোকসভা অনুষ্ঠিত হয়।

শহীদ আব্দুর রব সেরনিয়াবাত বরিশাল প্রেসক্লাবের সদস্য বেলায়েত বাবলুর সঞ্চালনায় এতে সভাপতিত্ব করেন সভাপতি কাজী নাসির উদ্দিন বাবুল।

স্মরণ সভায় প্রধান অতিথি ছিলেন জেলা পরিষদ চেয়ারম্যান ও মহানগর আওয়ামী লীগ সভাপতি অ্যাডভোকেট একেএম জাহাঙ্গীর।

বক্তব্য দেন শহীদ আব্দুর রব সেরনিয়াবাত বরিশাল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এসএম জাকির হোসেন, সহ-সভাপতি আব্দুল্লাহ আল মামুন অরূপ তালুকদার, নজরুল ইসলাম চুন্নু, মুক্তিযোদ্ধা নুরুল আলম ফরিদ, মু. ইসমাইল হোসেন নেগাবান মন্টু, নাসিম-উল আলম, বিরেন সমাদ্দার, শুভঙ্কর চক্রবর্তী, ফিরদাউস সোহাগ, রাহাত খান, এম জহির ও কে এম নয়ন।

বক্তারা এসএম ইকবালের বর্ণাঢ্য জীবনী থেকে শিক্ষা নিতে নতুন প্রজন্মের সাংবাদিকদের প্রতি আহ্বান জানান।

পরে এসএম ইকবালের রুহের মাগফেরাত কামনায় বিশেষ দোয়া-মোনাজাত অনুষ্ঠিত হয়।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net