শনিবার, ১২ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, সন্ধ্যা ৭:৪৪

শিরোনাম :
শ্রদ্ধা-ভালোবাসায় সাংবাদিক পুলক চ্যাটার্জির শেষকৃত্য সম্পন্ন জীর্ণ হাসপাতাল দেখে ক্ষোভ, নদীভাঙন ঠেকাতে মাঠে নৌ প্রতিমন্ত্রী উজিরপুরে প্রায় ১০ কোটি টাকায় দৃষ্টিনন্দন সেতু, দেখতে প্রতিদিনই ভিড় ৩ মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ অভিযান আজ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী পটুয়াখালীতে বাস-অ্যাম্বুলেন্স সংঘর্ষ, রোগীর মৃত্যু বরিশালে সমকাল অফিস থেকে সাংবাদিক পুলক চ্যাটার্জির মরদেহ উদ্ধার বরিশালে বাস-মোটরসাইকেল সংঘর্ষে প্রাণ গেল যুবক বরিশালে ডেঙ্গু আক্রান্ত আরও ২৫ জন দেশকে এগিয়ে নিতে বরিশাল অঞ্চলের সম্ভাবনাকে কাজে লাগাতে হবে: চীফ হুইপ নিজের ছবিকে ৮০-এর দশকের মতো বানাবেন যেভাবে

শ্রদ্ধা-ভালোবাসায় সাংবাদিক পুলক চ্যাটার্জির শেষকৃত্য সম্পন্ন

dynamic-sidebar

খবর বরিশাল ডেস্ক ::

দৈনিক সমকালের সাবেক বরিশাল ব্যুরো প্রধান ও বরিশাল প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক পুলক চ্যাটার্জির শেষকৃত্য সম্পন্ন হয়েছে।

‎শনিবার বিকাল সাড়ে ৩টার দিকে নগরীর কাউনিয়া মড়কখোলা এলাকার ঐতিহ্যবাহী দীপ মহাশ্মশানে তার শেষকৃত্য সম্পন্ন হয়।

‎এর আগে ময়নাতদন্ত শেষে দুপুর ১২টার দিকে পুলক চ্যাটার্জির মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়। পরে দুপুর ১টায় আগরপুর রোডে বরিশাল প্রেসক্লাবের সামনে মরদেহে ফুল দিয়ে শেষ শ্রদ্ধা জানান সাংবাদিক, সুশীল সমাজের প্রতিনিধি, পরিবারের সদস্যসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

‎বরিশাল সিটি করপোরেশনের প্রশাসক আক্তার বিলকিস জাহান শিরিনও তাকে ফুলেল শ্রদ্ধা জানান।

বরিশাল প্রেসক্লাবের উদ্যোগে আয়োজিত শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠানে সভাপতি আমিনুল ইসলাম খসরু, সাধারণ সম্পাদক এস এম জাকির হোসেন, সাংবাদিক নুরুল আলম ফরিদ, প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক কাজী মিরাজ মাহমুদ, ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের প্রতিনিধি মুরাদ আহমেদ, সাংবাদিক সালেহ টিটু, সাংবাদিক অপূর্ব অপু, সাংবাদিক নিকুঞ্জ বালা পলাশ, সাংবাদিক মোফাজ্জল হোসেন, সাংবাদিক শেখ শামীম, সাংবাদিক মুজিব ফয়সাল প্রমুখ শ্রদ্ধা জানান।

‎এছাড়া বরিশাল রিপোর্টার্স ইউনিটির সভাপতি আনিচুর রহমান স্বপন, সাধারণ সম্পাদক খালিদ সাইফুল্লাহসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ পুলক চ্যাটার্জির মরদেহে ফুল দিয়ে শ্রদ্ধা জানান।

বরিশাল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এস এম জাকির হোসেন বলেন, পুলক চ্যাটার্জি ছিলেন একজন আদর্শ সাংবাদিক। তার শূন্যতা বরিশালের সাংবাদিকতায় দীর্ঘদিন অনুভূত হবে। আমরা তার বিদেহী আত্মার শান্তি কামনা করি।

বরিশালের সমকাল প্রতিনিধি সুমন চৌধুরী বলেন, তিনি অফিসকে নিজের বাড়ির মতো ভালোবাসতেন। দীর্ঘদিন তার সঙ্গে একসঙ্গে কাজ করেছি। কোনো দিন তার সঙ্গে রাগ-অভিমান হয়নি। তার অকাল মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত।

মৃত্যুকালে পুলক চ্যাটার্জি স্ত্রী, এক কন্যাসহ অসংখ্য আত্মীয়-স্বজন রেখে গেছেন।

‎পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার (১১ সেপ্টেম্বর) সন্ধ্যায় নগরীর আগরপুর রোডের দৈনিক সমকাল কার্যালয় থেকে পুলক চ্যাটার্জির ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। এ সময় তার পকেট থেকে সুইসাইড নোটসহ পাঁচটি চিরকুট উদ্ধার করা হয়। পরে মরদেহ ময়নাতদন্তের জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়। ময়নাতদন্ত শেষে শনিবার মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net