শুক্রবার, ২৫শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, দুপুর ২:২৫

শিরোনাম :
বিএনপি কৃষকদের গুলি করে হত্যা করেছিল-পানিসম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক শামীম

বিএনপি কৃষকদের গুলি করে হত্যা করেছিল-পানিসম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক শামীম

dynamic-sidebar

খবর বরিশাল ডেস্কঃ পানিসম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক এমপি বলেছেন, খালেদা জিয়া সারের জন্য কৃষকদের গুলি করে হত্যা করেছিলেন। উল্টোদিকে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা’র বর্তমান সরকার কৃষকদের ঘরে ঘরে পানির দরে সার পৌঁছে দিচ্ছেন। এখন আর সার চাইলে কৃষকদের মরতে হয় না, সময়মতো সার তাদের দোরগোড়ায় পৌছে যায়।

 

শনিবার (৪ নভেম্বর) বরিশাল সদর উপজেলা পরিষদে সকাল সাড়ে ১১ টায় বরিশাল সদর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজিত ২০২৩-২৪ অর্থবছরে রবি মৌসুমে গম,ভুট্টা, সরিষা, সূর্যমুখী, চিনাবাদাম,সয়াবিন, মুগ,মসুর ও খেসারী ফসলের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কৃষি পুর্নবাসন কর্মসূচীর আওতায় ক্ষুদ্র ও প্রন্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ বিতরণের উদ্বোধন করা হয়।

 

প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী বলেন,বিএনপি সরকারের আমলে ১৯৯৫ সালে সার, তেল, কীটনাশক ও কৃষিপণ্যের দাবিতে আন্দোলন করা ১৮ জন কৃষককে গুলি করে হত্যা করা হয়েছিল। পরবর্তী সময়ে আওয়ামী লীগ সরকার ১৫ মার্চকে ‘কৃষক হত্যা দিবস’ হিসেবে ঘোষণা করে। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা কৃষক দের জন্য সবসময় ভাবেন বাংলাদেশ একটি কৃষি নির্ভরশীল দেশ তাই কৃষকদের সহায়তা প্রদানে সরকার প্রায় ২৬ হাজার কোটি টাকার মত ভর্তুকি দিয়ে আসছে যাতে করে কৃষকরা তাদের উৎপাদন করতে পারে। একমাত্র আওয়ামী লীগ সরকার ই সাধারণ মানুষের কথা জনগণের পাশে থেকে করে দেখাতে পেরেছে অন্যন্য সরকার নিজেদের ভাগ্য উন্নয়ন করলেও জনগণের কথা চিন্তা করেনি।

 

তাই সকলের প্রতি আহবান থাকবে আপনাদের চোখে দৃশ্যমান উন্নয়ন এবং আপনাদের বিচার বুদ্ধি দিয়ে বিশ্লেষণ করে আসন্ন জাতীয় নির্বাচনে পুনরায় আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকে ভোট দিয়ে উন্নয়নের ধারা অব্যাহত রাখতে।

 

 

বরিশাল সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ মনিরুজ্জামান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উদ্বোধন করেন পানিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ও বাংলাদেশ আওয়ামী লীগ বরিশাল জেলা শাখার সহ-সভাপতি কর্নেল (অবঃ) জাহিদ ফারুক শামীম এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বরিশাল সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান এ্যাডঃ মাহবুবুর রহমান মধু।

 

 

উপজেলা কৃষি অফিসার উত্তম ভৌমিক এর সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন,বরিশাল মহানগর আওয়ামী যুবলীগ এর যুগ্ম আহবায়ক আলহাজ্ব মাহমুদুল হক খান মামুন,বরিশাল সিটি কর্পোরেশন বিসিসি’র ২৩ নং ওয়ার্ড কাউন্সিলর এনামুল হক বাহার, বরিশাল জেলা ছাত্রলীগের সিনিয়র সহ সভাপতি জোবায়ের আব্দুল্লাহ জিন্নাহ, বরিশাল সরকারি সৈয়দ হাতেম আলী কলেজ ছাত্রলীগ এর সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোঃ মাহিদুর রহমান মাহাদপ্রমুখ।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net