শনিবার, ১৯শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, সকাল ১১:৪৭

শিরোনাম :
যশোরে জঙ্গি আস্তানায় অভিযান শেষ: বিস্ফোরক উদ্ধার, আটক ১

যশোরে জঙ্গি আস্তানায় অভিযান শেষ: বিস্ফোরক উদ্ধার, আটক ১

dynamic-sidebar

যশোর সদর উপজেলার পাগলাদহ গ্রামের মাঠপাড়ার জঙ্গি আস্তানা সন্দেহে ঘিরে রাখা বাড়ি থেকে বিপুল পরিমাণ বিস্ফোরক, আগ্নয়াস্ত্র, বোমা ও গ্রেনেড তৈরির সামগ্রী উদ্ধার করা হয়েছে। আজ সোমবার সন্ধ্যা থেকে বাড়িটি ঘিরে রেখেছিল আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

এ সময় আটক করা হয়েছে বাড়ির মালিক নব্য জেএমবি নেতা মোজাফফর হোসেনকে।

আজ সোমবার রাতে অভিযান শেষে যশোরের পুলিশ সুপার তাৎক্ষণিক ব্রিফিংয়ে সাংবাদিকদের বলেছেন, ‘জঙ্গি আস্তানার গোপন সংবাদের ভিত্তিতে সন্ধ্যায় যশোর শহর থেকে ওই বাড়ির মালিক ও এমএম কলেজ পুরাতন ছাত্রাবাস মসজিদের ইমাম মোজাফফরকে আটক করে ওই আস্তানায় এনে অভিযান পরিচালনা করা হয়। রাত ১০টার দিকে অভিযান শেষ হয়।

এ সময় গ্রেনেড তৈরির উপকরণ ৫ লিটার অ্যাসিড, গ্রেনেড সুইচ, গ্রেনেড তৈরির ৫৭টি সার্কিট, ৫০ টি গ্রেনেড বডি, গ্রেনেড জেল, বিকার, ৪টি ছুরি, ১টি বিদেশি নাইন এম এম পিস্তল, ৪ রাউন্ড গুলি, ৩টি ম্যাগজিন উদ্ধার করা হয়। ’

এসপি বলেন, আটক মোজাফফর নব্য জেএমবির একজন সক্রিয় আঞ্চলিক নেতা। তিনি যশোরাঞ্চলে জেএমবির সাংগঠনিক কাজ করতেন। নিজের বাড়িটিতে জঙ্গিদের নিরাপদ আস্তানা গড়ে তুলেছিলেন মোজাফফর।

এসপি জানান, ওই বাড়ির অন্য সদস্যদের আটক না করা হলেও তাদের নজরদারিতে রাখা হয়েছে, প্রয়োজনে তাদেরও গ্রেপ্তার করা হবে।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net