মঙ্গলবার, ১১ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, দুপুর ১:০৫

শিরোনাম :
কালো ধোঁয়ায় দমবন্ধ জীবন, টায়ার রিসাইক্লিং প্লান্টে ভ্রাম্যমাণ আদালতের অভিযান! পটুয়াখালী ৮ লাখ টাকা মূল্যের ইয়াবাসহ গ্রেপ্তার ২ বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নিহতের ঘটনায় মহাসড়কে বিক্ষোভ ও অবরোধ তথ্যমন্ত্রীর বাড়িতে ভাজা ইলিশ-রসমালাইয়ে আপ্লুত মার্কিন রাষ্ট্রদূত যে দুই বিষয়ে বেশি ফেল করেছে শিক্ষার্থীরা তীব্র গরমের সঙ্গে লোডশেডিংয়ের ভোগান্তি, অতিষ্ঠ বরিশালবাসী! বরিশাল বোর্ডে ১৫ প্রতিষ্ঠানে শতভাগ পাস, ৫ বিদ্যালয়ে সবাই ফেল বরিশাল বিভাগে পাসের হারে শীর্ষে পিরোজপুর! এসএসসি পরীক্ষার ফল প্রকাশ: বরিশাল শিক্ষা বোর্ডে পাসের হার ৬০ দশমিক ৩৫ শতাংশ দুর্ঘটনায় আহত ববি শিক্ষার্থীর মৃত্যু, প্রতিবাদে বরিশাল-কুয়াকাটা মহাসড়ক অবরোধ
বরিশালে অবরোধের সমর্থনে ছাত্রদল-শ্রমিকদলের মিছিল

বরিশালে অবরোধের সমর্থনে ছাত্রদল-শ্রমিকদলের মিছিল

dynamic-sidebar

খবর বরিশাল ডেস্কঃ বিএনপি-জামায়াত ও সরকারবিরোধী দলগুলোর ডাকা দ্বিতীয় দফার ৪৮ ঘণ্টার অবরোধ কর্মসূচির শুরু হয়েছে। দ্বিতীয় দফার অবরোধের প্রথম দিনে বরিশালে রোববার (৫ নভেম্বর) সকালে মিছিল করেছে বিএনপির সহযোগী সংগঠন ছাত্রদল ও শ্রমিকদল। নগরীর সিএনবি রোডে ছাত্রদল ও বান্দ রোডে শ্রমিক দল মিছিল করে।

 

ছাত্রদলের মিছিলের একপর্যায়ে পুলিশ ধাওয়া দিলে এটি ছত্রভঙ্গ হয়ে যায়।নগরীর প্রধান প্রধান পয়েন্টে অবস্থান করছে পুলিশ। অপ্রীতিকর কোনো ঘটনা ঠেকাতেই সতর্ক অবস্থানে রয়েছে তারা। সন্দেহ হলেই করা হচ্ছে তল্লাশি।এদিকে, দ্বিতীয় দফার অবরোধের প্রথম দিনে বরিশালে সীমিত আকারে চলাচল করছে বাস। নগরীর রুপাতলী ও নথুল্লাবাদ বাস টার্মিনাল থেকে সীমিত আকারে চলাচল করছে দূরপাল্লার ও অভ্যন্তরীণ রুটের বাস। একই অবস্থা লঞ্চের ক্ষেত্রেও।

 

বরিশাল নৌবন্দর থেকে ছেড়ে গেছে বিভিন্ন গন্তব্যের অভ্যন্তরীণ রুটের লঞ্চ। তবে, লঞ্চ ও বাসগুলোতে যাত্রী সংখ্যা ছিল খুবই সামান্য। অন্যান্য দিনের মতো স্বাভাবিক রয়েছ সরকারি-বেসরকারি দপ্তরের কার্যক্রম। মহাসড়ক ও নগরীর অভ্যন্তরে তিন চাকার গণপরিবহণ এবং পণ্যবাহী যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে। অবরোধের বিষয়ে বরিশাল কোতয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন বলেন, ‘স্বাভাবিক নিয়মে বরিশালে যানবাহন চলছে।

 

এখন পর্যন্ত বরিশালে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।বরিশাল মেট্রোপলিটন পুলিশের কমিশনার মো. সাইফুল ইসলাম বলেন, ‘সড়কে সতর্ক অবস্থায় রয়েছে পুলিশ। কাউকে সন্দেহ হলে করা হচ্ছে তল্লাশি।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net